নাবালিকার যৌন নির্যাতন মামলায় গ্রেফতার হতে পারেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা?
Former Karnataka Chief Minister Yeddyurappa can be arrested in the case of sexual abuse of minors

The Truth Of Bengal: গ্রেফতারের মুখে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা? তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এক নাবালিকার উপর যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ রয়েছে ইয়েদুরাপ্পার বিরুদ্ধে। যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইনের অধীনে মামলা দায়ের হয় কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে। ওই নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয় এই সংক্রান্ত বিশেষ আদালতে। এই মামলার তদন্তে গত ১২ জুন তলব করা হয়েছিল তাঁকে।
হাজিরা এড়িয়ে গিয়েছিলেন ইয়েদুরাপ্পা। দিল্লিতে থাকার কারণে ১৮ জুন তিনি হাজিরা দেবেন বলে জানিয়েছিলেন। তবে তার আগেই তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ইয়েদুরাপ্পার বিরুদ্ধে পকসো আইনের বিভিন্ন ধারা প্রয়োগ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে যাতে পকসো ধারা প্রত্যাহার করা হয় তা নিয়ে কর্ণাটক হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। হাইকোর্টে কোন রক্ষাকবচ পাননি তিনি।
ইতিমধ্যে সিআইডি এই মামলায় তদন্ত শুরু করেছে। ইয়েদুরাপ্পার ভয়েজ নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে সিআইডি তদন্ত যে পথে এগোচ্ছে তাতে খুশি নন অভিযোগকারীনি। ওই নাবালিকার পরিবারের তরফ থেকে হাইকোর্টে এই নিয়ে মামলা দায়ের হয়েছে। এই মামলা দ্রুত নিস্পত্তির আবেদন করা হয়েছে।
যে কোন মুহূর্তে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৮০ বছর বয়সী ইয়েদুরাপ্পাকে গ্রেফতার করতে পারে পুলিশ। আশঙ্কায় ভুগছেন এই প্রবীণ বিজেপি নেতা।


