দেশ

ED raids: সাইপ্রাসভিত্তিক বেটিং চক্রে ৩০০ কোটির প্রতারণা, ১৭টি স্থানে ইডির অভিযান

দিল্লি, মুম্বই, নয়ডা, জয়পুর, সুরত, মাদুরাই, কানপুর ও হায়দরাবাদসহ মোট ১৭টি জায়গায় একযোগে অভিযান শুরু হয়।

Truth of Bengal:  ৩০০ কোটির আর্থিক প্রতারণা মামলায় দেশের একাধিক শহরে তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। (ED raids)  দিল্লি, মুম্বই, নয়ডা, জয়পুর, সুরত, মাদুরাই, কানপুর ও হায়দরাবাদসহ মোট ১৭টি জায়গায় একযোগে অভিযান শুরু হয়। ইডি সূত্রে জানা গিয়েছে, সাইপ্রাসভিত্তিক একটি অবৈধ অনলাইন বেটিং সংস্থার বিরুদ্ধে মুম্বই সাইবার থানায় দায়ের হওয়া এফআইআর-এর তদন্ত চলাকালীন বিপুল আর্থিক প্রতারণার হদিস মেলে। গত এক বছরে বিনিয়োগকারীদের কাছ থেকে অন্তত ৩০০ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

[আরও পড়ুনঃ ISL: ‘আইএসএল-র জট’ খুলতে ক্লাবগুলিকে সঙ্গে নিয়ে আগামী সপ্তাহেই শীর্ষ আদালতে যাচ্ছে এআইএফএফ]

তল্লাশি অভিযানে এখনও পর্যন্ত ১১০ কোটি টাকা নগদ ও সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হয়েছে লেনদেন-সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ নথি। মুম্বইয়ের একটি জায়গা থেকে উদ্ধার হয়েছে ১,২০০টি ক্রেডিট কার্ড, যেগুলি ব্যবহার করে টাকা লেনদেনের কাজ করা হত বলে সন্দেহ তদন্তকারীদের।(ED raids)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

তদন্তকারীরা জানিয়েছেন, গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহের পর তা ভুয়ো অ্যাকাউন্টে পাঠানো হত। পরে সেই টাকা তুলে হাওয়ালার মাধ্যমে ব্রিটেনের এক সংস্থার কাছে পাঠানো হতো। সেখান থেকে ক্রিপ্টোকারেন্সি কেনার কাজে লাগানো হতো ওই অর্থ। গোটা প্রক্রিয়াটি পরিচালনা করত সাইপ্রাসের বেটিং সংস্থার এজেন্টরা। ইডির দাবি, এই প্রতারণার জাল গোটা দেশজুড়ে ছড়িয়ে রয়েছে। বাজেয়াপ্ত নথি ও ক্রেডিট কার্ডগুলির খুঁটিনাটি এখন খতিয়ে দেখা হচ্ছে।(ED raideds)

Related Articles