
The Truth Of Bengal: কংগ্রেসকে হারিয়ে মরুরাজ্যের ক্ষমতা দখল করেছে। তবে ক্ষমতায় এলেও মুখ্যমন্ত্রী পদে কাকে বসানো হবে তা নিয়ে চাপ বাড়ছে বিজেপির। তিনজনের নাম ঘোরাফেরা করছিল। এখন শোনা যাচ্ছে দলের বিভিন্ন অংশ থেকে আরও চার জনের নাম প্রস্তাব করা হয়েছে। ফলে মুখ্যমন্ত্রী পদের দাবিদার বেড়ে যাওয়ায় জিতেও স্বস্তিতে নেই গেরুয়া শিবির।

রাজস্থানে পালাবদল হয়েছে। কংগ্রেসকে হারিয়ে ক্ষমতা দখল করেছে বিজেপি। তবে ক্ষমতায় এলেও মুখ্যমন্ত্রী পদে কাকে বসানো হবে তা নিয়ে চাপ বাড়ছে বিজেপির। এতদিন তিনজনের নাম নিয়ে আলোচনা চলছিল। এখন শোনা যাচ্ছে দলের বিভিন্ন অংশ থেকে আরও চার জনের নাম প্রস্তাব করা হয়েছে। ফলে মুখ্যমন্ত্রী পদের দাবিদার বেড়ে যাওয়ায় জিতেও স্বস্তিতে নেই গেরুয়া শিবির। শেষপর্যন্ত কার ভাগ্যে শিকে ছেঁড়ে এখনও সেই আভাস দেয়নি বিজেপি নেতৃত্ব।

সেই হিসেবে দেখতে গেলে রাজস্থানে বিরাট জয় পেয়েছে বিজেপি। এখন প্রশ্ন, কাকে বসানো হবে মুখ্যমন্ত্রী পদে?
এতদিন ধর্মগুরু মোহন্ত বালকনাথ, জয়পুরের রাজকুমারী দিয়া কুমারী ও বসুন্ধরা রাজের নাম ঘোরাফেরা করছিল। এবার সেই তালিকায় যোগ হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র শেখাওয়াত, অর্জুন রাম মেঘাওয়াল, প্রবীণ বিজেপি নেতা কিরোদি লাল মিনা, রাজস্থান বিজেপির সভাপতি সিপি যোশীর নাম। বিজেপির জয়ে এই চার নেতা বিরাট ভূমিকা পালন করেন। তবে শেষপর্যন্ত কে বসবেন মুখ্যমন্ত্রীর কুর্সিতে? সেই নাম চূড়ান্ত করবে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। আপাতত দাবিদাররা প্রত্যেকেই তাকিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারের দিকে।
Free Access






