Bihar Elections: বিহারে ভোট হবে ২ দফায়! দিনক্ষণ ঘোষণা কমিশনের, ভোট ৬ ও ১১ নভেম্বর
উল্লেখ্য, ২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ২২ নভেম্বর।
Truth of Bengal: বিহার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার জন্য সাংবাদিক বৈঠক করল নির্বাচন কমিশন। সূত্রের খবর অনুযায়ী, এবারের ভোটগ্রহণ প্রক্রিয়া গতবারের তুলনায় কম দফায় সম্পন্ন হতে পারে। ৬, ১১ নভেম্বর হবে বিহারের ভোট। বিহারের ভোট হবে দু দফায়।৬, ১১ নভেম্বর হবে বিহারের ভোট। ভোটের ফল ঘোষণা হবে ১৪ নভেম্বর। সোমবার বিকেল ৪টে থেকে নির্বাচন কমিশন এই সাংবাদিক সম্মেলন শুরু হয়েছে। উল্লেখ্য, ২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ২২ নভেম্বর। সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমার বিহারে ‘স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন’ (SIR) বা বিশেষ নিবিড় সংশোধনের কাজ সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। তিনি দাবি করেন যে, এই প্রক্রিয়ার মাধ্যমে ২২ বছর পর রাজ্যের ভোটার তালিকা ‘শুদ্ধিকরণ’ করা সম্ভব হয়েছে (Bihar Elections)।
#BREAKING | Bihar Assembly Elections to take place in two phases on Nov 6, 11
Counting of votes on Nov 14
Live updates🔗https://t.co/ouLgzU6N3Y #BiharElections #BiharAssemblyElection pic.twitter.com/2uxQzb0s2U
— The Times Of India (@timesofindia) October 6, 2025
আরও পড়ুনঃ এভারেস্টে তুষারঝড়, এভারেস্টে আটকে শত শত পর্যটক
মুখ্য নির্বাচন কমিশনার জানান, “আমাদের প্রতিটি ২৪৩টি বিধানসভা কেন্দ্রে একজন করে ইআরও (নির্বাচনী রেজিস্ট্রেশন অফিসার) ছিলেন। তাঁদের সহায়তায় ৯০,২০৭ জন বিএলও (বুথ লেভেল অফিসার) এই প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন, যার ফলে ২২ বছর পর ভোটার তালিকা শুদ্ধ করা সম্ভব হল (Bihar Elections)।”
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/
এদিকে, নির্বাচনের দিন ঘোষণার প্রত্যাশায় রবিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় জনতা দল (RJD) নেতা তেজস্বী যাদবের বাসভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিল INDIA জোটের নেতৃত্ব। আসন্ন নির্বাচনের জন্য জোটের সমন্বয় কমিটির প্রধান তেজস্বী যাদবের বাসভবনে গভীর রাত পর্যন্ত চলে এই বহু-দলীয় বৈঠক। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, জোটের আসন-বণ্টন সূত্র আগামী ‘কয়েক দিনের মধ্যেই’ প্রকাশ্যে আনা হবে (Bihar Elections)।






