প্রয়াত প্রথম বিশ্বকাপজয়ী ক্যারিবিয়ান তারকা বার্নাড
Truth Of Bengal: এখন ভারতের বিপক্ষে শুভমনদের ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত ওয়েস্ট ইন্ডিজ দল। ঠিক সেই সময়ই দুঃখের খবরটি সামনে এল। প্রয়াত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অলরাউন্ডার তথা প্রথম বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য বার্নাড জুলিয়েন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, বার্নাড প্রয়াত হয়েছেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের উত্তর ত্রিনিদাদ শহরে।(Bernard Julien)
জুলিয়েনের সম্বন্ধে বলতে গেলে প্রথমেই ক্রিকেটপ্রেমীদের মণের মণিকোঠায় ভেসে ওঠে সেই ১৯৭৫ সালের একদিনের ক্রিকেটের প্রথম বিশ্বকাপের কথা। সে বছর ক্যারিবিaয়ানদের হয়ে ক্লাইভ লয়েডের অধিনায়কত্বে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন বার্নাড। শুধু তাই নয়, পাশাপাশি পেয়েছিলেন প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ-ও। সে বছর প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি উইকেট এবং সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চারটি উইকেট ঝুলিতে পুড়েছিলেন বার্নাড। ফাইনালে পৌঁছে ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়ার। সেই ম্যাচেও ব্যাট হাতে দুরন্ত খেলেছিলেন এই প্রাক্তন ক্যারিবিয়ান তারকা।(Bernard Julien)
প্রসঙ্গত, বার্নাড (Bernard Julien) জাতীয় দলের জার্সি গায়ে ২৪টি টেস্ট এবং ১২টি একদিনের ম্যাচ খেলেছিলেন। টেস্টে ব্যাট হাতে তাঁর মোট রান হল ৮৬৬। এবং ৫০টি উইকেট নিয়েছিলেন তিনি। একদিনের ক্রিকেটে ১২টি ম্যাচে তাঁর মোট রান ৮৬ রান। এই ফরম্যাটের ক্রিকেটে মোট ১৮টি উইকেট নিয়েছিলেন তিনি।
এদিকে বার্নাডের মৃত্যুর খবর পাওয়ার পরই শোকের ছায়া নেমে আসো গোটা ক্রিকেট দুনিয়াজুড়ে। ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট কিশোর শালো জানান, ‘বার্নাড জুলিয়েনের শোকতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট চিরকাল ক্রিকেটের প্রতি তাঁর আদর্শকে সম্মান করে। কেননা বার্নাড আমাদের দেখিয়ে দিয়েছিলেন কিভাবে ক্রিকেটকে ভালবাসতে হয়। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড তাঁর পরিবারের পাশে সবসময় থাকবে।’


