Firhad Hakim: পাড়ায় সমাধান কেমন হচ্ছে, উত্তরপাড়ায় দেখতে এলেন পুর মন্ত্রী ফিরহাদ হাকিম
Firhad Hakim – West Bengal Urban Development Minister reviews ‘Amader Para Amader Samadhan’ project in Uttarpara, says people always stand with Mamata Banerjee; councillors criticize MLA Kanchan Mallick.
Truth Of Bengal: হুগলি ,রাকেশ চক্রবর্তী: উত্তরপাড়া জয়কৃষ্ণ লাইব্রেরীতে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজ কেমন হচ্ছে তা দেখতে আসেন পুরো নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim)। সেখানে সরকারি কর্মীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। পরে তিনি বলেন,আমাদের পাড়া আমাদের সমাধান রাজ্যের প্রতিটি বুথে মানুষের সমস্যা চাহিদা শুনে তার সমাধান করছে।একটা ভারতবর্ষের মধ্যে একটা অভিনব জিনিস।হয়তো আগামী দিনে কেন্দ্রীয় সরকার শিখবে যেমন ভাবে এই রাজ্যের বিভিন্ন প্রকল্প দেখে তারা শিখেছে।এটা মানুষের খুব উপকারে লাগছে।কারণ মানুষ তৃণমূল স্তরের যে সমস্যা সেগুলো তুলে ধরছেন এবং তার মাধ্যমে সমাধান হচ্ছে।
[আরও পড়ুনঃ Mohamed Salah: আবার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন লিভারপুলের সালাহ]
মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল আছে থাকবে।এখানে কোন চমকের দরকার নেই।আমরা সারা বছর মানুষের পাশে থাকি(Firhad Hakim)। তাই পরীক্ষার সময় পড়াশোনা করার দরকার পড়ে না।সারা বছরই যেহেতু আমরা মানুষের পাশে থাকি তাই আমাদের চমক দেওয়ার দরকার পড়ে না।
FB POST:https://www.facebook.com/truthofbengal
মন্ত্রী ফিরহাদ হাকিম পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব অন্যান্য কাউন্সিলর উপস্থিত থাকলেও দেখা মেলেনি উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের(Firhad Hakim)। উত্তরপাড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর তাপস মুখোপাধ্যায় হবে সুরে বলেন,আমাদের বিধায়ককে কোন কিছুতেই পাওয়া যায় না।ওনাকে শুধু মোবাইলে দেখা যায় নাচ গান করতে হামাগুড়ি দিতে।আসলে উনি বিধায়ক হবার যোগ্যই নয়।মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দিয়েছিলেন দলের কর্মীরা খেটে তাকে বিধায়ক করেছিল।কিন্তু উত্তরপাড়ার মানুষ থেকে কিছু পায়নি।






