‘কংগ্রেসের বিদ্বেষপূর্ণ প্রচারে..’, আম্বেদকর-ইস্যুতে খাড়্গেকে কড়া নিশানা শাহর
amit shah attacks kharge says he should not have participated in congress campaign of maligning ambedkar
Truth Of Bengal: তাঁর আম্বেদকর-মন্তব্যে দিনভর উত্তাল হয় সংসদ। এবার সাংবাদিক বৈঠক থেকে কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়্গেকে কড়া নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এদিন খাড়্গের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনি সমাজের সেই অংশ থেকে এসেছেন যার জন্য ডঃ বি আর আম্বেদকর তাঁর সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন। অতএব, আপনার এই বিদ্বেষপূর্ণ প্রচারে কংগ্রেসকে সমর্থন করা উচিত নয়। যাই হোক, আমি হতাশ যে আপনি রাহুল গান্ধীর চাপের কারণে এতে অংশ নিচ্ছেন। আমি আবারও বলতে চাই যে কংগ্রেস আম্বেদকর বিরোধী, সংবিধান বিরোধী, সংরক্ষণ বিরোধী, সাভারকর বিরোধী এবং ওবিসি বিরোধী এবং তাঁদের কাছে এর কোনও উত্তর নেই।’
VIDEO | Union Home Minister Amit Shah (@AmitShah) attacks Congress president Mallikarjun Kharge as he addresses a press conference in Delhi.
“I want to tell Congress president Mallikarjun Kharge – you come from that section of society for which Dr BR Ambedkar dedicated his… pic.twitter.com/sc7ZCpe5lw
— Press Trust of India (@PTI_News) December 18, 2024
প্রসঙ্গত, সংবিধান নিয়ে আলোচনা চলাকালীন রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা এখন ফ্যাশন হয়ে গিয়েছে! আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর। এতবার ভগবানের নাম নিলে সাত জন্ম স্বর্গে যেতেন। আম্বেদকরের নাম একশত বার নিন, কিন্তু আমি প্রশ্ন তুলব আম্বেদকর সম্পর্কে কংগ্রেস দল কী অনুভব করে।’
এরপরেই অমিত শাহের বক্তব্যকে আম্বেদকরের অপমান বলে অভিহিত করেছে কংগ্রেস। এই ইস্যুতে অমিত শাহের পদত্যাগও দাবি করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। অমিত শাহের মন্তব্য নিয়ে বুধবার সংসদে তুমুল হট্টগোল হয়। বিরোধী সাংসদরা সংসদ চত্বরে আম্বেদকরের ছবি হাতে নিয়ে বিক্ষোভ দেখান।
নিজের এক্স হ্যান্ডেলে কংগ্রেসকে নিশানা করে মোদী লেখেন,”ডঃ আম্বেদকরকে অপমান করার এবং এসসি/এসটি সম্প্রদায়কে উপেক্ষা করার ইতিহাস রয়েছে কংগ্রেসের। সেই তথ্যই সংসদে তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারা স্পষ্টতই স্তম্ভিত এবং হতবাক হয়ে গেছে অমিত শাহর উপস্থাপিত তথ্য দেখে, যে কারণে তাঁরা এখন নাটক করছেন। দেশের মানুষ সত্যটা জানেন।’






