
Truth of Bengal: শেষ তিনমাসে দ্বিতীয় বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। মণিপুর থেকে উদ্ধার সাড়ে ২৮ কেজি বিস্ফোরক। এই বিস্ফোরক উদ্ধার ও নিস্ক্রিয় করার ঘটনায় একাধিক প্রাণহানি রোখা সম্ভব হয়েছে বলেই মনে করছে সেনাবাহিনী। মণিপুরের মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে এখনও জারি সংঘর্ষ পরিস্থিতি। এই পরিস্থিতির মাঝেই সেপ্টেম্বরে ড্রোন হামলাকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে কংপোকপি ও পশ্চিম ইম্ফলের দুটি জায়গা।
একইসঙ্গে মণিপুর রাইফেলসের দ্বিতীয় ও সপ্তম ব্যাটেলিয়নের অস্ত্রাগার লুঠ করার চেষ্টার অভিযোগও একদল দুষ্কৃতীর বিরুদ্ধে উঠেছিল। এর মাঝেই এবার বিস্ফোরক উদ্ধারের ঘটনা ঘটে মণিপুরে। মোট ২৮ কেজি বিস্ফোরক উদ্ধার করেছে সেনা বাহিনী। পূর্ব ইম্ফল জেলার পুলিশ বাহিনী ও সেনার যৌথ অভিযানে এই বিস্ফোরক উদ্ধার হয়। জানা যায়, বঙ্গজাম ও ইথাম গ্রামের কাছে পরশিক্ষণপ্রাপ্ত সামমেয়রা খুঁজে বার করেন বিস্ফোরকগুলি।
সেনার তরফ থেকে একটি বিবৃতি জারি করে ওই বিস্ফোরকগুলি উদ্ধারের সঙ্গে সঙ্গে তা নিষ্ক্রিয় করার খবরও জানান। তাদের মতে তাদের এই সাফল্যে একাধিক মানুষ প্রাণহানির হাত থেকে রক্ষা পেয়েছে। এটি নিরাপত্তা বাহিনীর দ্বিতীয় বৃহত্তম সাফল্য। এর আগে অর্থাত নিরাপত্তা বাহিনীর প্রথম সাফল্য ছিল ৩০ দুলাই। সেইসময় উদ্ধার করা হয়েছিল ৩০ কেজি আইইডি বিস্ফোরক।
সেই ঘটনা ঘটেছিল পূর্ব ইম্ফলে। ততকালীন সময়ে এই বিস্ফোরক উদ্ধার করে নিষ্ক্রীয় করার কাজে কার্যত হিমশিম খেতে হয়েছিল তাদের। একদিকে নতুন করে মণিপুরে যে অশান্তি হচ্ছে, তাতে একাধিক মৃত্যুর খবর সামনে এসেছে। অন্যদিকে সেনাবাহিনীর তরফে এই বিস্ফোরক উদ্ধারের বিবৃতি অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেই মনে করা হচ্ছে।






