স্বাস্থ্য

বাড়ির মেঝেতে খালি পায়ে হাঁটছেন? তাহলে সাবধান! শরীরে প্রবেশ করতে পারে ব্যাকটেরিয়া

Walking barefoot on the floor of the house? So beware! Bacteria can enter the body

Truth Of Bengal: শীত পড়লে ঠাণ্ডা মেঝেতে পা রাখা যায়না, বাথরুম থেকে বাড়ির যে কোন রুম যাওয়ার সময় খোঁজা হয় জুতো। অন্যদিকে গরম পড়লেই জুতো পড়ে হাঁটার কথা ভাবতেও পারা যায়না। গরমে পা সবসময় ঘামে। তাই জুতো পড়ার কথা এই সময় মাথাতেই আসেনা। কিন্তু চিকিৎসকদের মতে এতে ক্ষতি হতে পারে আপনারই পায়ে। কিভাবে জেনে নিন নিচের প্রতিবেদনে।

কেন?

খালি পায়ে হাঁটলে পায়ে নোংরা লাগার পাশাপাশি, মেঝেতে যে সমস্ত ব্যাকটেরিয়া বা ছত্রাক আছে সেই সব সেই সবও পায়ে সহজে ঢুকে যেতে পারে। আবার ধারালো কিছু পড়ে থাকলে পায়ে চোট লাগতে পারে। রক্ত ক্ষরণ ও হতে পারে সেই থেকে। তাই সবসময় জুতো পড়ে হাঁটার অভ্যেস করতে হবে আপনাকে। বিশেষ করে কেউ যখন বাথরুমে যাবেন তখন বেশি করে পড়ে যাওয়া উচিত জুতো। বাথরুমে থাকে প্রচুর জীবাণু। সেই জীবাণু গোড়ালি দিয়ে পায়ের ভিতরে প্রবেশ করতে পারে খুব সহজেই।

খালি পায়ে হাঁটলে গোড়ালি শুষ্ক হয়ে যায়। শক্ত মেঝেতে গোড়ালি যত ঘষা খাবে ততো গোড়ালি ফাটার সমস্যা বাড়বে। আর শিতে গোড়ালিতে অনেক রকম ক্রিম লাগানো গেলেও গরমে লাগালে যাদের পা ঘামার অভ্যেস আছে তাদের ঘাম হয় বেশি। এই পরিস্থিতিতে গোড়ালি ঢাকার জন্য মোজা এবং যাতে ঘষা না পায় সেক্ষেত্রে জুতো ব্যবহার করা খুব জরুরী।

এই সমস্যা থেকে মুক্তির উপায় কী?

জুতো পড়ার অভ্যেস করতে হবে ২৪ ঘণ্টা। একমাত্র মেঝেতে যদি কার্পেট পাতা থাকে তবেই খালি পায়ে হাঁটা যাবে। পায়ের পাতা আদ্র রাখা জরুরী, তাই বাড়ি ফিরে ঈষদুষ্ণ জলে কিছু ক্ষণ পা ডুবিয়ে রাখলে গোড়ালি ফাটা কমে যায় । পায়ের পাতায় নারকেল তেলও মাখতে পারেন।

Related Articles