স্বাস্থ্য
Trending

টমেটোর রসেই জব্দ টাইফয়েডের ব্যাক্টেরিয়া, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

Typhoid bacteria captured in tomato juice

The Truth Of Bengal : অ্যান্টিঅক্সিড্যান্ট, অ্যান্টিমাইক্রোবায়াল গুণে সমৃদ্ধ টমেটো। সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে, টমেটোর রসে এমনই পদার্থ আছে যা টাইফয়েড সৃষ্টিকারী Salmonella Typhi ব্যাক্টেরিয়া ও হজমক্রিয়া ও ইউরিনারি ট্র্যাক্টের সংক্রমণের জন্য দায়ী অন্য ব্যাক্টেরিয়াকে ধ্বংস করতে সক্ষম। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে American Society for Microbiology নামক জার্নালে। কর্নেল বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনলজির অ্যাসোশিয়েট প্রফেসর জিয়ংমিন সঙের নেতৃত্বে গবেষণা চালানো হয়।

গবেষকরা টমেটোর রসে ব্যাক্টেরিয়া ধ্বংসকারী ৪ রকম পেপটাইড বা স্মল প্রোটিনের খোঁজ পেয়েছেন। এদিকে অন্য আরও ২টি গবেষণায় দেখা গেছে টমেটোর রস পাকস্থলীর ও ত্বকের ক্যানসার প্রতিরোধ করতেও সক্ষম। ইতালির অনকোলজি রিসার্চ সেন্টার অফ মার্কোগ্লিয়ানোর গবেষক ডানিয়েল্লা বারোনে জানান, টমেটোর রসে ক্যারোটেনয়েড লাইকোপিন নামক পদার্থ আছে যা পাকস্থলীর ক্যানসার প্রতিরোধ করতে পারে।

অত্যন্ত শক্তিশালী অ্যান্টিঅক্সিড্যান্ট হল লাইকোপিন। Cellular Physiology নামক জার্নালে প্রকাশিত হয় এই গবেষণাপত্র। এছাড়াও টমেটোর রসে এমনই পদার্থ আছে যাতে নিয়মিত টমেটো খেলে ত্বকের ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমায় ৫০%। টমেটোর রসে লাইকোপিন নামক কারোটেনয়েড আছে। এই শক্তিশালী অ্যান্টিঅক্সিড্যান্ট আছে বলেই টমেটোর রং লাল। লাইকোপিন নামক পদার্থ আছে বলে টমেটো ত্বককে ক্ষতিকর অতি বেগুনি রশ্মির হাত থেকে বাঁচায়।

 

FREE ACCESS

Related Articles