কাঁচা আমেই আছে ডায়াবেটিস রোগীদের রক্তের শর্করা নিয়ন্ত্রণের উপায়
Raw mango has a way to control blood sugar in diabetics

The Truth of Bengal,Mou Basu: কাঁচা আম শরীরে চর্বি ও রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। হৃদরোগ, স্থুলতা, ডায়াবেটিস রোগীদের আম খাওয়া অত্যন্ত উপকারী। ডায়াবেটিস রোগীরা দীর্ঘদিন ধরে শর্করা কমানোর ওষুধ খেলে পার্শ্বপ্রতিক্রিয়ায় হাড় নড়বড়ে হয়ে যায়। ফলে গেটে বাত, হাড়ের ক্ষয় রোগ দেখা যায়। কাঁচা আমে রয়েছে ক্যারোটিনয়েডের মতো অ্যান্টিঅক্সিড্যান্ট যা শরীরে গ্লুকোজের ভারসাম্য বজায় রাখে। খনিজ পদার্থ ও ক্যালশিয়াম হাড় মজবুত করে।
তাই কাঁচা আম খেলে ডায়াবেটিস রোগীরা কোনো রকম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারেন। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, অ্যান্টিঅক্সিড্যান্ট বিটা ক্যারোটিন হৃদরোগ ও ক্যানসার প্রতিরোধ করতে সাহায্য করে। নিয়মিত বিটা ক্যারোটিনযুক্ত আম খেলে হৃদরোগ ও ক্যানসার হওয়ার আশঙ্কা কমে। কাঁচা আমে ভিটামিন সি আছে যা রক্তনালির স্থিতিশীলতা বাড়িয়ে তোলে।
রক্তক্ষরণ প্রতিরোধ করে। নতুন রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে। গরমে তীব্র তাপপ্রবাহে হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ে। এই অবস্থায় কাঁচা আম পুড়িয়ে সুক্ষ্ম কাপড়ে ছেঁকে নুন, চিনি মিশিয়ে শরবত করে খেলে উপকার পাওয়া যায়। ঘামের সঙ্গে বেরিয়ে যাওয়া সোডিয়াম ক্লোরাইড ও লোহার ঘাটতি মেটে। ক্লান্তি দূর হয়। কাঁচা আমের খোসা জলে ফুটিয়ে গার্গেল করলে গলা খুশখুশ, গলা ব্যথা কমে যায়।






