শীতের মরশুমে এখন বাজারে নতুন আলু, আদৌ কি স্বাস্থ্যকর?
New potatoes are now in the market during the winter season, are they healthy at all?

Truth Of Bengal: নতুন এবং পুরনোর মধ্যে চিরকালীন একটা দ্বন্দ্ব রয়েছে। কেউ পছন্দ করে শীতের সকালে গরম ফুলকো লুচির সঙ্গে নতুন আলুর দম খেতে আবার কেউ পছন্দ করে পুরনো আলুর দমের টেস্ট। তবে নতুন আলুর কদর সব সময় বেশি থাকে কারণ সারা বছর এই আলু পাওয়া যায় না। অনেকেই এমন আছেন যে আলু সারা বছর পাওয়া যায় তা দিয়েই নানা ধরনের চচ্চড়ি বানিয়ে খেতে পছন্দ করেন। তবে আপনি কি জানেন শরীরের জন্য নতুন আলো ভালো নাকি সারা বছর যে আলু বাজারে পাওয়া যায় সেই আলু ভালো।
পুষ্টিগুণের দিক থেকে জানুন কোনটি কেমন
পুষ্টিবিদদের মধ্যে নতুন আলুতে স্টার্চ কম কিন্তু আর্দ্রতা অনেক টাই বেশি। এছাড়া নতুন আলুর মধ্যে রয়েছে ভিটামিন সি পটাশিয়াম এবং সহজ পাত্র ফাইবারের মতো উপাদান। অনেকেই আলু খেতে চান না ক্যালোরি এবং কার্বোহাইড্রেট এর কথা ভেবে। তবে নতুন আলু খাওয়া সেই দিক থেকে নিরাপদ। অন্যদিকে পুরনো আলোর মধ্যে রয়েছে স্টার্চ এবং ক্যালোরির পরিমাণ। পুরনো আলুর মধ্যে ভিটামিন বি সিক্স আইরন এবং ম্যাগনেসিয়াম যথেষ্ট পরিমাণে রয়েছে। অনেকের মতে নতুন আলু দিয়ে যেকোনো ধরনের রোস্ট বা স্টাফড অথবা বেক করা যায়। নতুন আলোর খোসা ছাড়ানো খুবই সহজ। রোজকার ঝোল তরকারি ভাজা বা চচ্চড়ি রান্নার ক্ষেত্রে পুরনো আলুই ভালো।
পুরনো আর নতুন আলুর মধ্যে কোনটি খাবেন
কে কেমন ধরনের আলু খাবেন তা নির্ভর করে রান্নার উপর যদিও দুটি আলুর মধ্যেই পৃথক পৃথক পুষ্টিগুণ রয়েছে। যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে নতুন আলু খাওয়ায় বেশি ভালো। কিন্তু তার সহজলভ্য নয় সারা বছর যা আলু বাজারে পাওয়া সেই আলুয় শেষ পর্যন্ত খেতে হয় সবাইকে।






