অসংখ্য মানুষ এখন “ডেড বাট সিনড্রোম”-এ আক্রান্ত হচ্ছে, কেন হচ্ছে এই সমস্যা
Many people are now suffering from "dead butt syndrome", why this problem occurs

Truth Of Bengal: আধুনিক কর্মব্যস্ত জীবনে আমরা বেশিরভাগ সময়ই একঠায় এক জায়গায় বসে বসে কাজ করতে অভ্যস্ত। বেশির ভাগ সময়ই ডেস্ক জব কাজ করার কারণে দীর্ঘ সময় নড়াচড়াও করি না। এই বদভ্যাসের ফলে নতুন একটি স্বাস্থ্য সমস্যা দেখা যাচ্ছে। একেই ডাক্তাররা বলছেন ” ডেড বাট সিনড্রোম ( Dead Butt Syndrome)”। এর ফলে কিডনি, পিঠের নিম্নাংশ ও পাছায় অসুবিধা হয়।
‘ডেড বাট সিনড্রোম’ হল এমন এক অবস্থা যখন নিতম্বে পেশি দুর্বল হয়ে গিয়ে কার্যক্ষমতা হারিয়ে ফেলে। দীর্ঘ সময় ধরে একটানা বসে থাকলে নিতম্বের পেশি ব্যবহার না হওয়ার ফলে কার্যক্ষমতা হারিয়ে ফেলে। তখন অন্য পেশির ওপর চাপ পড়ে বেশি করে। দীর্ঘ মেয়াদি সমস্যা দেখা যায়।
কোন কোন উপসর্গ দেখা যায়
- নিতম্ব বা পিঠের নিম্নাংশে ব্যথা, যন্ত্রণা, অস্বস্তি হয়।
- হাঁটার সময় বা দাঁড়িয়ে থাকলে অস্বস্তি হয়।
- পেশির দুর্বলতা।
- কাজকর্ম, হাঁটাচলা বিঘ্নিত হওয়ায় মানসিক অবসাদগ্রস্ত হওয়া।
নিয়মিত শরীরচর্চা ও সক্রিয় জীবনযাপনে সমস্যার সমাধান হতে পারে। বসার সময় নিয়মিত কিছু সময়ের বিরতি নিয়ে হাঁটাহাঁটি করা ও স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে। সঠিক ভাবে বসতে হবে। একটানা বসে না থেকে প্রতি ঘণ্টায় কয়েক মিনিটের জন্য উঠে দাঁড়ান ও হাঁটাহাঁটি করতে হবে।






