স্বাস্থ্য

প্রতিদিন পটল খাচ্ছেন? জানুন পটলের উপকারিতা

Know the benefits of pointed gourd

The Truth of Bengal : অনেকেই পটল দেখলেই নাক সিটকান। আবার এমন অনেক মানুষ ও আছেন যারা পটল খেতে খুবই ভালোবাসেন। এই গরমে পটল ভাজা দিয়ে আম ডাল তো প্রত্যেক বাঙ্গালীর ঘরে ঘরে এখন মেনু। কিন্তু আপনি তো এখন প্রায় পটল খাচ্ছেন আদেও তাতে কি রোগ সারে জানেন? জেনে নিন এই প্রতিবেদনে।

১। পটল খেলে আপনার সুগার নিয়ন্ত্রণে থাকবে। কারণ পটলে রয়েছে ফাইবার। এই ফাইবার রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করে।

২। পটল খেলে আপনার কষ্টকাঠিন্য দূর হবে। তাই যাদের কোষ্ঠকাঠিন্য মত সমস্যা আছে তারা ভাতের সঙ্গে পটোলের কিছু না কিছু তরকারি রোজ খান।

৩। শাকসবজি আপনার স্বাস্থ্যের পক্ষে খুবই উপযোগী। পটল খেলে আপনার ওজনও বাড়বে না। এছাড়াও রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে পটল। ত্বকের অনেক সমস্যা মেটাতেও পটলের বিশেষ অবদান রয়েছে।

৪। রক্তে কলেস্টেরলের মাত্রা কমায় পটল। যার কারণে হৃদরোগের সমস্যা থাকবেনা আপনার।