স্বাস্থ্য

অনিয়মিত ঋতুস্রাবে ভুগছেন? বানিয়ে ফেলুন এই ঘরোয়া টোটকা গুলি

Irregular menstruation? Make these homemade cookies

Truth Of Bengal: প্রতিমাসে ঋতুস্রাবের কারণে নানা সমস্যায় ভুগতে হয় মেয়েদের। অনেকের ঋতুস্রাব অনিয়মিত হয়। অনেকের আবার তলপেটে অসহ্য যন্ত্রণা শুরু হয়। ঋতুস্রাব চলাকালীন মেয়েদের ঘন ঘন মেজাজ বদলের সমস্যাও দেখা দেয়। একই সঙ্গে ক্লান্তি অবসাদ ঘিরে ধরে সেই সময় নিয়ম মেনে ওষুধ না খেয়েও এই সমস্যা সমাধান করা যায়। ‍

পুষ্টিবৃদ্ধির মতে অনিয়মিত ঋতুস্রাবের সমস্যা দূর করতে ওষুধ নয় বরং ঘরোয়া কিছু পানীয় খেলেই এই সমস্যা সহজে দূর হবে তার পাশাপাশি দূর হবে পেটের অসহ্য যন্ত্রণা।

আদা চা

জলের মধ্যে আদা কুচি দিয়ে তার দশ মিনিট ফুটিয়ে নিতে হবে তারপর তাতে মধু আর লেবুর রস দিয়ে খেলে সময় পেটের যন্ত্রণা কমবে। আদার মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেট্রি গুণ রয়েছে যে কারণে ঋতুস্রাব অনিয়মিত হওয়ার সমস্যা থেকে অনেকেই মুক্তি পাবে খালি এবং বিকেলে উঠে এই চা খেলে মিলবে উপকার। সকালে খালি পেটে দুধ চা না খেয়ে যদি আদা চা খাওয়া যায় তাহলে এই উপকার বেশি পাওয়া যাবে।

মৌরিচা

জলের মধ্যে মৌরি নিয়ে তা ভাল করে ফুটিয়ে নিতে হবে তারপর সেই জল ছেঁকে নিতে হবে মৌরি চা পেট ফাঁপার মতো সমস্যা দূর করে এমনকি এই চা থাইরয়েড কোলেস্টেরল আর ডায়াবেটিসের মতো রোগ নিয়ন্ত্রণ করতে পারে। মহিলাদের ঋতুস্রাবের ব্যথা নিরাময় এইটা যথেষ্ট উপকারী সকালে খালি পেটে এই চা খেলে উপকার বেশি পাওয়া যায়।

হলুদ দেওয়া চা

একলা সুখে অল্প করে হলুদ মিশিয়ে খেলে যে কোন ব্যথাই সহজে কমে যায় হলুদে রয়েছে কারকিউমিন যা প্রদাহ কমাতে সাহায্য করে। রোজ রাতে ঘুমোতে যাবার আগে, হলুদ মেশানো দুধ খেলে অনিয়মিত ঋতুস্রাবের সমস্যা দূর হয়।

আনারসের রস

আনারসের মধ্যে রয়েছে ভিটামিন ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরাস। ঋতুস্রাব জনিত যেকোনো সমস্যার সমাধান করতে পারে আনারস। এই ফলের মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিড্যান্ট।

গাজরের রস

গাজরের মধ্যে রয়েছে ভরপুর পরিমাণে বিটা ক্যারোটিন। এই রস শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে হরমোন জনিত যে কোন সমস্যা থেকে রেহাই দিতে পারে গাজরের রস।

Related Articles