সকালে ঘুম থেকে উঠেই খেয়ে নিচ্ছিন আদা দেওয়া চা? আদা যেমন স্বাস্থ্যের পক্ষে উপকার, তেমনি অত্যাধিক আদা খেলে বিপদ ঘনিয়ে আসতে পারে
Eating ginger can lead to danger

Truth of Bengal: সকালে ঘুম থেকে উঠেই ব্রাশ করে চুমুক দেন ধোঁয়া ওঠা আদা দেওয়া চায়ে? সর্দি কাশি হলে আমরা চায় আদা দেওয়া চা খেতে। মাথা ব্যথা করলেও মনে হয় চায়ে একটু লেবু গোলমরিচ গুঁড়ো আর আদা দিয়ে খেলে ভালো হয়। আদা খাওয়া শরীরের জন্য খুব ভালো। আদার মধ্যে রয়েছে নানা ধরনের উপাদান। যেমন রয়েছে জিঞ্জেরলের মতো উপাদান। এই উপাদান স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তবে বেশি পরিমাণে খেলেও চলবেনা। এতেত হিতে বিপরীত হতে পারে আপনার। আদা স্বাস্থ্যকর মানেই যে ইচ্ছে মতো যত ইচ্ছে খাওয়া যেতে পারে এমনটা নয়। জানুন প্রয়োজনের বেশি আদা খেলে কি ক্ষতি হতে পারে স্বাস্থ্যে।
১) ঘন ঘন আদা চা খেলে হজমের সমস্যা থেকে দূরে থাকা যায়। তবে সেই আদা যেন পরিমাণে বেশি না হয়। কিন্তু এই আদারচ পরিমাণ যদি বেশি হয় তাহলে শরীরে হতে পারে মারাত্মক ক্ষতি। বেশি আদা খাওয়ার ফলে হজমের সমস্যা দেখা দিতে পারে। একই সঙ্গে বুকে ব্যথা বুক জ্বালার মতো সমস্যাও তৈরি হতে পারে। তাই বেশি করে আদা খাওয়া থেকে সাবধান হয়ে যান।
২) যদি অ্যালার্জির সমস্যা আছে তাহলে সাবধানে খেতে হবে আদা। আদার মধ্যে থাকা উপাদান যথেষ্ট উপকারী। তবে আদার মধ্যে থাকা উপাদানগুলি সংক্রমণজনিত সমস্যা বাড়িয়ে দিতে পারে। তাই ঝুঁকি না নেওয়ায় ভালো। যাদের ত্বক খুব সেন্সেটিভ তাঁদের পক্ষে বেশি করে আদা না খাওয়ায় ভালো।
৩) আদা খেলে রক্ত জমাট বাঁধতে পারেনা। যার ফলে রক্ত সঞ্চালনের ক্ষেত্রে কোন রকম অসুবিধা হয়না। এমনকি আদা খাওয়ার ফলে বুকে কোন রোগের ঝুঁকি থাকলে তা কমে যায়। কিন্তু অতিরিক্ত আদা খেলে রক্ত আরও পাতলা হয়ে পড়ে। তখন রক্তপাতের ঝুঁকি বেড়ে যায়।


