ফিচার

itel: ভারতের প্রথম AI ফিচার ফোন! বাজারে এল itel Super Guru 4G Max

আইটেল সুপার গুরু সিরিজের এই ফিচার ফোনের দাম ২,০৯৯ টাকা।

Truth of Bengal: ভারতের বাজারে আসল itel Super Guru 4G Max। এটি ভারতের প্রথম AI-চালিত ফিচার ফোন। এই ফিচার ফোনে পাওয়া যাবে ভয়েস কন্ট্রোল, টাইপ সি চার্জিং পোর্ট, বড়ো ডিসপ্লে ও VGA ক্যামেরা সেন্সর। আইটেল সুপার গুরু সিরিজের এই ফিচার ফোনের দাম ২,০৯৯ টাকা। এটি অনলাইন বা অফলাইনে কেনা যাবে। ক্রেতারা এই ফোনের সঙ্গে ১৩ মাসের ওয়ারেন্টি ও ১১১ দিনের ফ্রি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন।এই ফোনে আছে ৩ ইঞ্চি ডিসপ্লে, যেটা সাধারণ ফিচার ফোনের তুলনায় যথেষ্ট বড়ো (itel)।

আরও পড়ুন: Bengali Identity Crisis: বাঙালি হতে কে মাথার দিব্যি দিয়েছিল আপনাকে!

এতে পাওয়ার ব্যাকআপের জন্য আছে ২০০০ এমএএইচ ব্যাটারি। টাইপ-সি পোর্ট দিয়ে চার্জ করা যাবে। এতে ডুয়েল 4G সিম সাপোর্ট রয়েছে। ফোনের মেমোরি ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ছবি ও ভিডিও তোলার জন্য পাওয়া যাবে ফ্ল্যাশ সহ VGA সেন্সর। এতে ব্লুটুথ কানেক্টিভিটিও রয়েছে। আবার এই ফিচার ফোনে ২ হাজার কনট্যাক্ট সেভ করার সুবিধা পাওয়া যাবে। itel Super Guru 4G Max ফিচার ফোনে আছে ভয়েজ কন্ট্রোল ফিচার। ফলে মুখে বলে কল করা যাবে, মেসেজ পাঠানো‌ বা পড়া যাবে, অ্যালার্ম সেট করা যাবে, এমনকি মিউজিক চালানো থেকে শুরু করে ক্যামেরা খোলা যাবে।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

ভয়েজ অ্যাসিস্ট্যান্ট হিন্দি এবং ইংরেজি ভাষাতে কাজ করবে। এর আরেকটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হল King Voice ফিচার। এতে টেক্সট-টু-স্পিচ সিস্টেম আছে, যা মেসেজ বা টেক্সটকে বাংলা-সহ ১৩টি ভারতীয় ভাষায় পড়ে শোনাতে পারে। এছাড়া এই ফোনে BBC নিউজ ও হেডলাইন আপডেট সরাসরি পাওয়া যাবে। এছাড়াও পাওয়া যাবে অটো কল রেকর্ডিং, ওয়্যারলেস FM রেডিও (রেকর্ডিংসহ) এবং মিউজিক ও ভিডিও প্লেয়ারের সুবিধা।

Related Articles