বিনোদন

নতুন ভূমিকায় ইয়ামি, আগামি মাসে কোনরূপে আসতে চলেছেন অভিনেত্রী ?

Yami in a new role, what kind of actress is going to come next month?

The Truth of Bengal : আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। সব কিছু ঠিক থাকলে নায়িকা মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন আগামি মাসে। এর আগে আর্টিকেল ৩৭০ করার সময় তাঁর বেবিবাম্প প্রথম চোখে পড়ে। তারপর থেকেই নানান জল্পনা শুরু হয়। এবার সেই জল্পনার অবসান হতে চলেছে, ইয়ামির প্রথম সন্তানের জন্ম হবে আগামি মে মাসে।

যত দিন এগিয়ে আসছে, তত যেন মায়ের আদলে নিজেকে গড়ছেন ইয়ামি। তাঁর মা অঞ্জলি গৌতম যেমন ভাবে তাঁকে এবং তাঁর বোন সুরিলি গৌতমকে বড় করেছেন, নিজের সন্তানকেও মা হিসেবে ইয়ামি সেই স্বাচ্ছন্দ্য দিতে চান। সদ্য এক সাক্ষাৎকারে এমন ভাবনা ভাগ করে নিয়েছেন।

ইয়ামি বলেন, ‘আমার মনে পড়ে মা আমাদের সঙ্গে খেলতেন। সব সময় আমাদের কোনও না কোনও ভাবে ব্যস্ত রাখতেন। আমিও আমার সন্তানের ক্ষেত্রে সেটা করতে চাই। সন্তানের জন্মের পর যত দ্রুত সম্ভব ফ্লোরে ফিরতে চান ইয়ামি। মাতৃত্বকালীন বিরতির কোনও পরিকল্পনা নেই নায়িকার। তাঁর কথায়, ‘আমার মা এবং শাশুড়ি দু’জনেই খুব সাপোর্ট করেন। ওঁরা দু’জনেই চাকরি করতেন। ওঁরাই আমার কাছে উদাহরণ। ফলে সন্তানকে সামলে কাজ করতে আমার সমস্যা হবে না।’ যদিও সন্তানকে সবসময় তিনি সময় দিতে চান বলেই জানিয়েছেন ইয়ামি গৌতম।

Related Articles