
The Truth Of Bengal, নদিয়া,মাধব দেবনাথ : মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল নদীয়ার মুরুটিয়া থানার অধীন পিপুল বেরিয়া গ্রাম । ওই গ্রামের এক গৃহবধু গলায় ফাঁস লাগা অবস্থায় মৃতদেহ উদ্ধার করল মুরুটিয়া থানার পুলিশ। মৃত গৃহবধূর নাম আবেদা বিবি বয়স ২৬। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে মৃত্যুর কারণে শোকের ছায়া নেমে এসেছে সমগ্র এলাকা জুড়ে।
সূত্রের খবর , পিপল বেড়িয়া গ্রামের হাটপাড়া বাঁশবাগানে মৃতদেহ টি ঝুলন্ত অবস্থায় দেখতে পাই ওই গ্রামের বাসিন্দারা। পরে মুরুটিয়া থানার পুলিশ এসে মহিলা কে উদ্ধার করে নিয়ে করিমপুর হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক ওই গৃহবধূকে মৃত ঘোষণা করে এরপর করিমপুর থানার হাতে তুলে দেয়া হয় মৃতদেহটি।
মঙ্গলবার ময়না তদন্তর জন্য কৃষ্ণনগর হাসপাতালে পাঠানো হবে। ওই গৃহবধূর বিয়ে হয়েছিল চক মারুয়াতে। গৃহবধুর পরিবারের লোকজনের অভিযোগ, তাদের শ্বশুরবাড়ির লোকজন গলায় ফাঁস দিয়ে মেরে ঝুলিয়ে রাখে বাঁশবাগানে, এমনই অভিযোগ মেয়ের পরিবারের। যদিও আত্মহত্যা না কি তাকে মেরে ফেলা হয়েছে এই রহস্যের তদন্ত শুরু করেছে পুলিশ ।






