
THE TRUTH OF BENGAL DESK: শুক্রবার কলকাতার একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল ফিল্মফেয়ার বাংলা ২০২৪। টলিউডের এক ঝাঁক তারকার উপস্থিতিতেই অনুষ্ঠানটি সম্পন্ন হয় সেইদিন। গ্ল্যামারে মোড়া ঝলমলে সন্ধ্যায় সেইদিন দেখা গিয়েছিল, স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে শুরু করে চূর্ণী গঙ্গোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জয়া আহসান এবং অনেককেই। নিজেদের পাওয়া ‘ব্ল্যাক লেডি’ সম্মান হাতে ধরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট ও করতে দেখা যায় ফ্লিমফেয়ার’কে। তবে মূল প্রশ্ন হয়তো এটা করা যেতেই পারে যে, কারা পেলেন ফিল্মফেয়ার বাংলা পুরস্কার? এবং কে কি বিভাগ থেকে নিজেদের নামে করে নিলেন ‘ব্ল্যাক লেডি’কে?
বিগত ৬৯ বছর ধরে ফিল্মফেয়ার, চলচ্চিত্র ও সেলিবদের মধ্যে এই মেলবন্ধন অনুষ্ঠানটি করে আসছে। বলিউডে এর প্রভাব অনেকটা পড়লেও বাংলায় ক্রমশ জয়প্রিয়তা বাড়তে থাকে ‘ব্ল্যাক লেডি’র। এবং বাংলা বিনোদন জগতের সঙ্গে যুক্ত শিল্পীদের স্বীকৃতি দিতে ফিল্মফেয়ার প্রতিবছরের মতো এবছরও এগিয়ে আসে। এদিনের অনুষ্টানে ধূসর-সাদা, ফিকে লাল পাড়ের হ্যান্ডলুম শাড়ির সঙ্গে সুতোর কাজের নক্সা করা ব্লাউজ পরে নান্দনিক সাজে দেখা গিয়েছিল স্বস্তিকা মুখোপাধ্যায়কে। তবে সেদিন আরও একজনের লুক ছিল চোখে পড়ার মতো, কালো শাড়ির সঙ্গে লাল স্ট্রইপ প্রিন্টের ব্লাউজ পরে নজর কেড়েছিলেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। তবে শুধুমাত্র অভিনেত্রী’রাই কেন! এদিন নিজের ড্যাসিং ও হ্যান্ডসম লুক নিয়ে রেড কার্পেটে বুম্বাদাও কম ছিলেন না। সঙ্গে আরও একজন ছিলেন, বাংলা ও বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তাকে সেদিন দেখা গিয়েছিল, অফ হোয়াইট রঙের সাদার মধ্যে ঢাকাই জামদানি আর সঙ্গে ছিল ম্যাচিং ব্লাউজ ও গলায় ভারী নেকপিস। এই চারজনের একসঙ্গে ‘ব্ল্যাক লেডি’ হাতে নিয়ে ছবি কার্যত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যেন এ শুধুমাত্র বসন্তের মরসুম নয়! বসন্তের সঙ্গে গ্ল্যামার মিলেমিশে একাকার হয়ে গিয়েছে।
View this post on Instagram
এবার এক নজরে দেখে নেওয়া যাক ফিল্মফেয়ার বাংলা ২০২৪-এর বিজয়ী তালিকায় কারা নিজেদের নামে করে নিলেন এই স্বীকৃতি-
সেরা ছবি : অর্ধাঙ্গিনী (কৌশিক গঙ্গোপাধ্যায়)
সেরা ছবি (ক্রিটিক) : মায়ার জঞ্জাল (ইন্দ্রনীল রায়চৌধুরী)
সেরা অভিনেতা : প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (শেষপাতা)
সেরা অভিনেতা (ক্রিটিক) : মিঠুন চক্রবর্তী (কাবুলিওয়ালা)
সেরা অভিনেত্রী : চূর্ণী গঙ্গোপাধ্যায় (অর্ধাঙ্গিনী)
সেরা অভিনেত্রী (ক্রিটিক) : স্বস্তিকা মুখোপাধ্যায় (শিবপুর)
সেরা সহ অভিনেত্রী : জয়া আহসান (অর্ধাঙ্গিনী)
সেরা সহ অভিনেতা : অম্বরীশ ভট্টাচার্য (অর্ধাঙ্গিনী) ও কৌশিক গঙ্গোপাধ্যায় (আরও এক পৃথিবী)
সেরা পরিচালক : অতনু ঘোষ (শেষ পাতা)
সেরা নবাগত পরিচালক : সুমন্ত্র রায় (ঘাসজমি)
সেরা নবাগত অভিনেতা : সোহেল মণ্ডল (মায়ার জঞ্জাল)
সেরা নবাগতা অভিনেত্রী : তাসনিয়া ফারিণ (আরও এক পৃথিবী)
লাইফটাইম অ্যাচিভমেন্ট: প্রভাত রায়
সেরা সংলাপ: অতনু ঘোষ, (শেষ পাতা)
সেরা অরিজিন্যাল স্ক্রিপ্ট: ইন্দ্রনীল রায়চৌধুরী, সৌগত সিনহা (মায়ার জঞ্জাল)
সেরা মৌলিক গল্প: অতনু রায়, (শেষপাতা)
সেরা সিনেমাটোগ্রাফি: ইন্দ্রনীল মুখোপাধ্যায়, (মায়ার জঞ্জাল)
সেরা গায়িকা- ইমন চক্রবর্তী (আলাদা আলাদা, অর্ধাঙ্গিনী) ও অবর্ণা রায় (মলয় বাতাসে, নীহারিকা)
সেরা গায়ক- অরিজিৎ সিং (ভাবো যদি, কাবুলিওয়ালা)
সেরা গীতিকার- অনুপম রায় (আলাদা আলাদা,অর্ধাঙ্গিনী)
সেরা মিউজিক অ্যালবাম- অনুপম রায় (দশম অবতার)
সেরা ব্র্যাকগ্রাউন্ড স্কোর- দেবজ্যোতি মিশ্র (শেষ পাতা)
View this post on Instagram
তবে বলাই বাহুল্য যে, এবছরের ফিল্মফেয়ারে পরিচালক অতনু ঘোষের শেষপাতা এবং কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘অর্ধাঙ্গিনী’ নজর কেড়েছে সকলের। মোট ৮ টি বিভাগে সেরার পুরস্কার পেয়েছে ‘শেষপাতা’। অপরদিকে, মোট ৬ টি পুরস্কার নিজের নামে করে নিয়েছে ‘অর্ধাঙ্গিনী’।
View this post on Instagram
ক্রমশ বাংলায় ফিল্মফেয়ারের জনপ্রিয়তার জন্য এদিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ফিল্মফেয়ার’কে দেওয়া এক সাক্ষাৎকারে এও বলেন যে, “ফিল্মফেয়ারের সঙ্গে আমাদের সম্পর্ক বহুদিনের। ‘দ্য ব্ল্যাক লেডি’ ইস ইন কলকাতা। আমি বর্তমানে ভীষণ কর্মব্যাস্ত এবং আমি এটাও সঠিক জানতাম না যে আমি আসতে পারব কি পারব না, তবে আমি সত্যিই আসতে চাইছিলাম। কারণ এটা ভীষণ সম্মানজনক এবং প্রেস্টিজিয়াস একটি স্বীকৃতি। এবং একই সময়ে এবছর আমি মুম্বাইতে জুবলির জন্যও নমিনেটেড ছিলাম। হ্যাঁ আমার কাছে অনেক ‘ব্ল্যাক লেডি’ আছেন। কিন্তু একই সময়ে আমাদের ইন্ডাস্ট্রি সত্যিই এটার জন্য ভীষণ এক্সাইটেড সঙ্গে আমিও ভীষণ এক্সাইটেড আজকের এই সন্ধ্যার জন্য। শুধুমাত্র এই অনুষ্ঠানে আসা নয়! এখানে বেশ কিছু ইন্ডাস্ট্রির সিনিয়র মানুষ, তাদের কেও ফ্লিমফেয়ার লাইফটাইম দেন। যেটা ভীষণ দরকার বলে আমার মনে হয়! কারণ যারা প্রচুর খেটেছেন ইন্ডাস্ট্রির জন্য তাদের সম্মান দেওয়া প্রয়োজন। তাদের সকলকেই আমার সম্মান ও শুভ কামনা রইল। প্রতিবছর ব্ল্যাক লেডি আসুক বেঙ্গলে এবং ইন্ডাস্ট্রির সকলে যেন মিলেমিশে হৈহুল্লোড় করে চলে আসুক দিনটি উদযাপন করতে, এটাই আমি চাই!”






