বিনোদন

শ্যুটিং-য়ে স্টান্ট করতে গিয়ে আঘাত পান সুনীল শেট্টি

Suniel Shetty injured while doing a stunt during shooting

Truth of Bengal: বলিউড অভিনেতা সুনীল শেট্টিসম্প্রতি তাঁর ওয়েব শো হান্টার-এর সেটে গুরুতর চোট পেয়েছেন। বর্তমানেএই শোয়েরশ্যুটিং শুরু হয়েছে মুম্বইতে। প্রথম থেকেই তিনি নিজের স্টান্টগুলি নিজেই করতেই ভালোবাসেন। অভিনেতার চোট লাগার ঘটনা ঘটার সময় চার থেকে পাঁচজন অ্যাকশন পারফর্মার ছিলেন। শ্যুটিং চলাকালীন অভিনেতা তাদের সাথে সর্ব শক্তি দিয়ে তীব্র লড়াইয়ে মেতে যান।

দৃশ্যটির জন্য দরকার ছিল একটি কাঠের পাটাতন ব্যবহার তবে একটি ভুল পদক্ষেপ নেওয়ার কারনে সেই পাটাতনটি সুনীল শেট্টির পাঁজরে আঘাত করে। আঘাত লাগার কারনে অভিনেতা চরম ব্যাথা অনুভব করেন। অভিনেতার লড়াইয়ের দৃশ্য করার অভিজ্ঞতা থাকলেও আঘাতটি যথেষ্ট গুরুতর হওয়ায় যথেষ্ঠ উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছে। সেটে অভিনেতা চোট পাওয়ার সাথে সাথেই ডাক্তারডাকা হয়। করা হয় এক্স-রে।

সুনীল শেট্টিএই স্টান্টগুলি কোনও স্টান্টম্যানের সাহায্য ছাড়াইনিজে করতে পছন্দ করেন। তবে সম্প্রতি নিজে স্টান্ট করতে গিয়েই এরকম দুর্ঘটনার মুখে পড়েন সুনীল শেট্টি। কিছুদিন আগে সুনীল শেট্টিকে একটি সাক্ষাৎকারে বলতে শোনা গিয়েছে, তাঁর ডায়েট ও ফিটনেস রুটিন সম্পর্কে কথা বলতে। পরবর্তীতে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ –এ অভিনয় করতে দেখা যাবে বলিউড অভিনেতা সুনীল শেট্টিকে। সেখানে অভিনয় করতে দেখা যাবে অক্ষয় কুমার এবং পরেশ রাওয়ালকেও।

Related Articles