বিনোদন

জুনিয়র ভিকি কৌশলের ছবিই কি প্রথম দেখলেন আলিয়া? নেটিজেনদের মন ছুঁয়ে গেল মুহূর্তটি

ছবিতে দেখা যায়, ভিকি মোবাইলে কিছু দেখাচ্ছেন আলিয়াকে, আর অভিনেত্রীর প্রতিক্রিয়া সবচেয়ে নজরকাড়া।

Truth Of Bengal: ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফের ছেলে দেখা ওনার জন্য অনুরাগীদের অধীর আগ্রহ। যদিও দম্পতি কখন তাঁদের পুত্রকে প্রকাশ্যে আনবেন, তা এখনও জানা যায়নি। সম্প্রতি মুম্বইয়ে অনুষ্ঠিত ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস ২০২৫-এ ভিকি ও আলিয়ার একটি মুহূর্তের ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায়, ভিকি মোবাইলে কিছু দেখাচ্ছেন আলিয়াকে, আর অভিনেত্রীর প্রতিক্রিয়া সবচেয়ে নজরকাড়া।

এই অনুষ্ঠানে তারা পাশাপাশি বসে কিছু আড্ডা দিচ্ছেন। নেটিজেনদের মতে, ভিকি সম্ভবত ক্যাটরিনার সঙ্গে তাঁদের নবজাতক পুত্রের ছবি দেখাচ্ছেন। আলিয়ার আদুরে মুখভঙ্গি এবং ভিকির আনন্দিত হাসি মুহূর্তের সৌন্দর্য আরও বাড়িয়েছে। ছবিটি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যদিও ভিকি বা আলিয়ার তরফ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

উল্লেখ্য, ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফ ৭ নভেম্বর, ২০২৫-এ তাঁদের প্রথম সন্তানের জন্ম দেন। দম্পতি যৌথভাবে সোশ্যাল মিডিয়ায় এই খুশির সংবাদ জানান। এর পাশাপাশি তাঁরা জানিয়েছেন, শীঘ্রই সন্তানের নামও ঘোষণা করা হবে। এই ছোট্ট মুহূর্তে ভক্তরা তাদের পারিবারিক আনন্দের এক ঝলক উপভোগ করতে পেয়েছেন।

Related Articles