Saiyara: বক্স অফিসে বাজিমাত, ৪০০ কোটি পার ‘সাইয়ারা’র
১৮ জুলাই মুক্তি পাওয়া ‘সাইয়রা’ প্রথমদিন থেকেই বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙছে। তবে এবার বিশ্বব্যাপি ৪০০ কোটির গণ্ডি পেরিয়ে গেল এই ছবি।
Truth Of Bengal: মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলছে মোহিত সুরি পরিচালিত আহান পান্ডে ও অনীত পাড্ডা অভিনীত ছবি ‘সাইয়ারা’ (Saiyara)। ছবিতে আহান-অনীতের অভিনয়ের প্রসংশায় পঞ্চমুখ গোটা দেশ। পাশাপাশি মুক্তির পর থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ছবির আয়। ছবি মুক্তির মাত্র ৯ দিনে ছবির আয় পেরিয়ে গেল ২০০ কোটির গণ্ডি।
[আরও পড়ুন: চাকরিহারাদের ভাতা মামলা: সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে রাজ্য]
১৮ জুলাই মুক্তি পাওয়া ‘সাইয়রা’ (Saiyara) প্রথমদিন থেকেই বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙছে। তবে এবার বিশ্বব্যাপি ৪০০ কোটির গণ্ডি পেরিয়ে গেল এই ছবি। ফ্লিম বিশ্লেষক ত্রণ আদর্শ এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে জানান, ‘সাইয়রা’ এখনো পর্যন্ত দেশীয় বক্স অফিসে আয় করেছে ৩১৮ কোটি টাকা এবং দেশের বাইরে ৮৬ কোটি টাকা। আর বিশ্বব্যাপী ‘সাইয়রা’র বক্স অফিস কালেকশন টপকে গিয়েছে ৪০৪ কোটি। সব মিলিয়ে ‘সাইয়রা’র ৫০০ কোটি ছোঁয়া এখন শুধু সময়ের অপেক্ষা।
‘SAIYAARA’ CROSSES ₹ 400 CR *GBOC* WORLDWIDE… Who would’ve thought #Saiyaara would breach the ₹ 400 cr mark [Gross BOC] even before its release?… A true game-changer, the film has taken the industry by surprise with its phenomenal performance across the globe.
Gross BOC…… pic.twitter.com/y3uD9aibUl
— taran adarsh (@taran_adarsh) July 29, 2025
উল্লেখ্য, মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’ মুক্তি পেয়েছে শুক্রবার ১৮ জুলাই। ছবি মুক্তির পর থেকেই আহান-অনীতের প্রসংশায় পঞ্চমুখ সকলে। ছবিটি যশরাজ ফিল্মসের প্রযোজনায় মুক্তি পেয়েছে। এই ছবি দিয়েই বলিউডে ডেবিউ করেছেন স্টার কিড আহান পান্ডে। অন্যদিকে ছবিতে নায়িকা হিসেবে দেখা গিয়েছে অনীত পাদ্দাকে। ওয়েব সিরিজ ‘বিগ গার্লস ডোন্ট ক্রাই’ এবং কাজল অভিনীত ‘সালাম ভেঙ্কি’-তে অভিনয় করেছেন অনীত।
[আরও পড়ুন: Australia: ৮-০ তে জিতেও বিশ্বরেকর্ড হাতছাড়া অস্ট্রেলিয়ার, অটুট ভারতের ৯-০ জয়ের কীর্তি]
‘সাইয়ারা’ (Saiyara) ছবিতে ফুটে উঠেছে এক নিখাদ প্রেম ভালোবাসার গল্প। যে কোনো পরিস্থিতিতে ভালবাসার মানুষটার হাত না ছেড়ে তাঁকে জাপটে ধরে রাখার গল্প। যা মন কেড়েছে আপামর দেশবাসীর। ছবির প্রতেকটি গান ব্যাপক জনপ্রিয় গিয়েছে। ছবি মুক্তির পর থেকেই বক্স অফিসে কাপিয়ে যাচ্ছে ‘সাইয়ারা’। মাত্র ৫০ কোটি বাজেটে তৈরি এই ছবি শেষ পর্যন্ত কত কোটির ব্যবসা করে এখন সেটাই দেখার।





