Truth of Bengal: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজ মিলিয়ে আটটি ম্যাচেই জয় পেল অস্ট্রেলিয়া। তিনটি টেস্ট এবং পাঁচটি টি-টোয়েন্টি মিলিয়ে ক্যারিবিয়ানদের ঘরের মাঠে ৮-০ ব্যবধানে ‘চুনকাম’ করল মিচেল মার্শের দল। তবু একটুর জন্য হাতছাড়া হল বিশ্বরেকর্ড। বিদেশের মাটিতে সর্বাধিক জয়ে সিরিজ জয়ের নজির এখনও রইল ভারতের দখলে।সফর শুরু হয়েছিল টেস্ট সিরিজ দিয়ে। প্রথম টেস্টে ১৫৯ রানে জয় অস্ট্রেলিয়ার।দ্বিতীয় টেস্টে জয় ১৩৩ রানে। তৃতীয় টেস্টে জয় ১৭৬ রানে।
আরও পড়ুন: Bengal Deprivation: ১০০ দিনের কাজ থেকে পানীয় জল: “বাংলার প্রতি বঞ্চনা করছে কেন্দ্র,” তোপ মমতার
অর্থাৎ, সব ম্যাচেই দাপট দেখিয়ে ৩-০ তে সিরিজ পকেটে পুরে নেয় অস্ট্রেলিয়া।এর পর পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয় দুই দল। প্রতিটি ম্যাচেই রান তাড়া করে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচ জয় হয় ৩ উইকেটে। দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটে। তৃতীয় ম্যাচে ৬ উইকেটে। চতুর্থ ম্যাচে ৩ উইকেটে এবং পঞ্চম ম্যাচে ৩ উইকেটে জয়। বিস্ময়ের বিষয়, সব ক’টি ম্যাচেই টস জেতে অস্ট্রেলিয়া, যার ফলে তারা দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুবিধা পায়। এমনকি দু’টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ২০০-র বেশি রান তুললেও জয় আসেনি তাদের ঝুলিতে। অস্ট্রেলিয়া ৮-০ জয় পেলেও ভারতের তৈরি করা ৯-০ সিরিজ জয়-এর নজির এখনও অক্ষত। ২০১৭ সালে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত শ্রীলঙ্কার মাটিতে তিনটি টেস্ট, পাঁচটি ওয়ান ডে এবং একটি টি-টোয়েন্টি মিলিয়ে সব ম্যাচে জয় পেয়েছিল।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
টেস্টে জয় ৩০৪ রানে, ইনিংস ও ৫৩ রানে এবং ইনিংস ও ১৭১ রানে। ওডিআই জয় ৯ উইকেটে, ৩ উইকেটে, ৬ উইকেটে, ১৬৮ রানে ও ৬ উইকেটে।টি-টোয়েন্টিতে জয় ৭ উইকেটে।এই দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ভারত একমাত্র দল হিসেবে বিদেশের মাটিতে ৯-০ সিরিজ জয়ের ইতিহাস তৈরি করেছিল, যা এখনও ভাঙতে পারেনি কেউ। অস্ট্রেলিয়া এবার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেও, ভারতীয় দলের ঐতিহাসিক কীর্তি আজও অটুট। অজিদের সামনে সুযোগ ছিল ইতিহাস গড়ার, তবে এক ম্যাচের ব্যবধানে তা অধরাই রয়ে গেল। ভারতের গৌরব গাথা আরও একবার প্রমাণ করল—শুধু জিতলেই হয় না, ইতিহাস গড়তে লাগে অতুলনীয় ধারাবাহিকতা।






