চাকরিহারাদের ভাতা মামলা: সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে রাজ্য
সুপ্রিম রায়ের পরবর্তীতে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি পেয়েছেন শিক্ষকরা। তবে গ্রুপ-সি ও ডি-এর ক্ষেত্রে পুরনো নির্দেশই বহাল রেখেছে শীর্ষ আদালত।
Truth Of Bengal: সুপ্রিম রায়ে বাতিল হয়েছে ২০১৬ সালের এসএসসি-র গোটা প্যানেল। চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী (SSC Fallout)। মানবিকতার খাতিরে আপাতত অশিক্ষক কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু তাতে স্থগিতাদেশ দেয় হাই কোর্ট। চাকরিহারাদের ভাতা মামলায় কলকাতার হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চে গেল রাজ্য।
[আরও পড়ুন: Australia: ৮-০ তে জিতেও বিশ্বরেকর্ড হাতছাড়া অস্ট্রেলিয়ার, অটুট ভারতের ৯-০ জয়ের কীর্তি]
সরকার পক্ষের যুক্তি, জীবন ধারণের জন্যই এই ভাতার সিদ্ধান্ত। সেটা দেওয়ার অধিকার রয়েছে রাজ্যের। সুপ্রিম রায়ের পরবর্তীতে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি পেয়েছেন শিক্ষকরা। তবে গ্রুপ-সি ও ডি-এর ক্ষেত্রে পুরনো নির্দেশই বহাল রেখেছে শীর্ষ আদালত (SSC Fallout)।
[আরও পড়ুন: Ajay Bridge: অজয় নদের উদ্বোধন হল উপর স্থায়ী সেতু, খরচ হয়েছে ১৩৭ কোটি টাকা]
তাঁদের পরিস্থিতি বিবেচনা করে মানবিকতার খাতিরে আপাতত অশিক্ষক কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সিদ্ধান্তকে বেআইনি দাবি করে কলকাতা হাই কোর্টে দায়ের হয় মামলা। সেই মামলায় রাজ্যের নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই এবার ডিভিশন বেঞ্চে রাজ্য। রাজ্যের তরফে করা মামলায় এবার নতুন করে আইনি লড়াই (SSC Fallout)।






