বিনোদন

Ranbir Kapoor’s Ramayan: প্রতীক্ষার অবসান, প্রকাশ্যে ‘রামায়ণ’-এর ফার্স্ট লুক

আর প্রথম পর্বের শুটিং শেষ হতেই প্রকাশ্যে এল ‘রামায়ণ: পার্ট ওয়ান’-এর ফার্স্ট লুক।

Truth of Bengal: বলিউডের বহুপ্রতিক্ষিত ছবি ‘রামায়ণ’। ছবিতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতার চরিত্রে দক্ষিণের সাই পল্লবী এবং রাবণের চরিত্রে আর এক দক্ষিণী তারকা যশ। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ‘রামায়ণ’-এর প্রথম পর্বের শুটিং। আর প্রথম পর্বের শুটিং শেষ হতেই প্রকাশ্যে এল ‘রামায়ণ: পার্ট ওয়ান’-এর ফার্স্ট লুক। বিগ বাজেট ছবির ফার্স্ট লুক দেখে মুগ্ধ সকলে। ছবির ফার্স্ট লুকে ‘রাম’ রণবীর কাপুর যতটা নজর কেড়েছেন ঠিক ততটাই নজর কেড়েছেন ‘রাবণ’ যশ (Ranbir Kapoor’s Ramayan)।

আরও পড়ুনঃ Startup Fraud: স্টার্টআপ জগতে নতুন প্রতারক ‘সোহম পারেখ’, কে ইনি? কোন অপরাধে হারালেন চাকরি?

বলিউড সুপারস্টার রণবীরের মুখোমুখি দক্ষিণী সুপারস্টার যশ এক কথায় অনবদ্য। প্রথম থেকেই মনে করা হচ্ছিল নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবিতে বড় চমক অপেক্ষা করছে আর প্রত্যাশা মতোই ‘রামায়ণ: পার্ট ওয়ান’-এর ফার্স্ট লুক প্রকাশ্য হতেই শোরগোল পড়ে গিয়েছে। বড়পর্দায় রাম কে ফুটিয়ে তুলতে কোনো খামতি রাখেননি রণবীর কাপুর। করেছেন দৈহিক কসরত। বদল এনেছেন বিলাসবহুল জীবনযাপনেও। এমনকি মদ্যপান থেকে মাংস ভক্ষণও ছেড়ে দিয়েছিলেন রণবীর। রণবীরের সেই পরিশ্রমের ছবিই স্পষ্ট হল ছবির ফার্স্ট লুকে (Ranbir Kapoor’s Ramayan)।

উল্লেখ্য, ‘রামায়ণ’ তৈরি করছেন নীতেশ তিওয়ারি। তিনি আগে ‘দঙ্গল’ ও ‘ছিছোরে’ পরিচালনা করেছিলেন। ‘রামায়ণ’ ছবির কাস্ট ইতিমধ্যেই ব্যাপক নজর কেড়েছে সকলের। নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমায় রাম চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর, সীতা চরিত্রে অভিনয় করবে সাঁই পল্লবী, রাবণের চরিত্রে থাকবেন যশ, রাবণের স্ত্রী মন্দোদরীর ভূমিকায় কাজল আগরওয়াল, লক্ষণের ভূমিকায় রবি দুবে, কৌশল্যার ভূমিকায় লারা দত্ত এবং হনুমানের ভূমিকায় থাকবেন সানি দেওল। শূর্পণখার চরিত্রে রকুলপ্রীত সিং। ২০২৬ সালের দিওয়ালিতে মুক্তি পাবে ‘রামায়ণ’ এবং দ্বিতীয় অংশটি আসবে ২০২৭ সালের দিওয়ালিতে। সব মিলিয়ে বলাই যায় এখন এই ছবি মুক্তির অপেক্ষায় রয়েছেন সিনেপ্রেমীরা (Ranbir Kapoor’s Ramayan)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

Related Articles