ভ্যাকেশন মুডে রাজ-শুভশ্রী, শেয়ার করলে একগুচ্ছ ছবি
Raj-Shubashree in vacation mood, share a bunch of pictures
Truth Of Bengal: টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলি। বিয়ের পর সাতটা বছর একসঙ্গে কাটিয়ে ফেললেও তাদের দেখে বোঝার উপায় নেই।
রাজ-শুভশ্রী এখন দুই ছেলে মেয়ের বাবা মা। ইউভান আর ইয়ালিনিকে নিয়েই এখন রাজ-শুভশ্রী দুনিয়া। তবে কাজের ব্যস্ততার মাঝেও পরিবারের সঙ্গে সময় কাটাতে ভোলেন না এই তারকা দম্পতি। সময় পেলেই দুজন বেরিয়ে পড়েন এখন অবশ্য তাদের সঙ্গী ইউভান আর ইয়ালিনি। ঠিক তেমন ভাবেই বছরের শেষ আর শুরু উদযাপনেই রাজ-শুভশ্রী উড়ে গিয়েছেন থাইল্যান্ডে। সপরিবারে ছুটি কাটাচ্ছেন ফুকেতে। ভ্যাকেশনের বিভিন্ন মুহূর্তের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজ-শুভশ্রী।
View this post on Instagram
রাজ-শুভশ্রী তাদের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে ভ্যাকেশনের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন। একটি ছবিতে দেখা যাচ্ছে, বউয়ের কপালে চুমু খেতে রাজকে। অর্থাৎ তারা যে এখনোও একে অপরের কতটা মুগ্ধ তা স্পষ্ট। আর ক্যাপশনে লেখেন, ‘আমি যা করি, তা শুধু তোমারই জন্য’। আর যার জবাবে শুভশ্রী কমেন্ট করেছেন, ‘আমার পুরো হৃদয়’। সঙ্গে রেড হার্ট ইমোজি।
অন্যদিকে ইউভানকেও দেখা গেল সমুদ্রের ধারে নিজের মতো করে খেলা করতে। সঙ্গে আবার বান্ধবী। ‘সে হ্যালো স্যাটারডে’ ক্যাপশনে ৪ বছরের ছেলের ছবি শেয়ার দেন শুভশ্রী। তবে এই ট্রিপে সকলেই লাইমলাইট কেড়ে নিয়েছে রাজ-শুভশ্রীর রাজকন্যা ইয়ালিনি। ছবিতে ছোট্ট ইয়ালিনিকে দেখা গেল হলুদ রঙের বিকিনিতে। বালি নিয়ে খেলা করতে দেখা গেল এক বছরের এই খুদেকে। সারা গায়ে বালি মাখা। সিবিচে প্রতি মুহূর্ত যে ইয়ালিনি ভীষণ উপভোগ করছে তা স্পষ্ট। সবমিলিয়ে বলাই যায় সাগর পারে চুটিয়ে ছুটি কাটাচ্ছেন ইউভান-ইয়ালিনির মাম্মা পাপা।






