জীবনের গুরুত্বপূর্ণ পথে ঐন্দ্রিলা-অঙ্কুশ, তৈরি শাড়ি-পাঞ্জাবি!
On the important path of life, Aindrila-Ankush, ready-made sarees-Punjabis!
Truth Of Bengal: মির্জা বক্স অফিসে হিট হলেই বছর শেষে ঐন্দ্রিলার সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা দিয়েছিলেন তিনি। মির্জা হিট হলেও, কথা দিয়ে কথা রাখা সম্ভব হয়নি অঙ্কুশের। অঙ্কুশ ঐন্দ্রিলার বিয়ে নিয়ে জোরদার চর্চা চলতেই থাকে টলি পাড়ায়।
এমনকি ১৪ বছরের প্রেমের পরিণতি দেখার অপেক্ষায় রয়েছেন ঐন্দ্রিলা-অঙ্কুশের অনুরাগীরাও। তারকা যুগলকে চুটিয়ে প্রেম করতে দেখা গেলেও কখনোই বিয়ে প্রসঙ্গে স্পষ্ট কোনো উত্তর পাওয়া যায়নি তাদের কাছ থেকে। তবে সম্ভবত তাদের অনুরাগীদের ইচ্ছে পূরণ হতে চলেছে এবার। মনে করা হচ্ছে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারকাজুটি। বিয়ের প্রস্তুতিতে শুরু হল কেনাকাটা।
টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, ২০২৫ -এর প্রথম দিকেই সাত পাকে বাঁধা পরতে চলেছেন তারা। তাদের বিয়ের জল্পনার শুরুটা ছিল, ঐন্দ্রিলার একটি ভিডিও পোস্ট থেকে। সেখানেই ঐন্দ্রিলাকে বলতে শোনা যায়, “নতুন বছরে কাছের মানুষদের হাত ধরে জীবনের নতুন পথ চলার পরিকল্পনা”। যে পথকে অভিনেত্রী সব থেকে গুরুত্বপূর্ণ এবং লম্বা পথ বলেও উল্লেখ করেছেন। বছর শেষ হওয়ার মুহূর্তে এসে অভিনেত্রীর এহেন ভিডিও পোস্ট রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, অঙ্কুশ-ঐন্দ্রিলা একে অপরের জন্য কেনাকাটায় মগ্ন। ডিজাইনার অভিষেক রায়ের বুটিকে দেখা যায় তাদের। তা থেকেই তাদের বিয়ের জল্পনা যেমন তুঙ্গে, সেইসঙ্গে তাদের বিয়ের পোশাকের দায়িত্ব যে সম্ভবত অভিষেকের হাতেই যাচ্ছে তাও খানিকটা স্পষ্ট হয়। যদিও এই প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন তারকা যুগল।






