দেশ

সরকারি পরীক্ষায় কারচুপির অভিযোগ, বিহারে চাকরিপ্রার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ

Police lathicharge job seekers in Bihar over allegations of rigging in government exams

Truth Of Bengal: চাকরির পরীক্ষায় বেনিয়মের অভিযোগ। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সহ কারচুপির অভিযোগ। বিহারের ঘটনায় চাঞ্চল্য। জানা যায় বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় এই ঘটনা ঘটার অভিযোগ সামনে আসে। ফি দ্বিতীয়বারের জন্য এই পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার দাবি জানিয়ে আন্দোলনে সামিল হন চাকরিপ্রার্থীরা। তাদের সেই আন্দোলনের মাঝেই পুলিশের বিরুদ্ধে চাকরিপ্রার্থীদের উপর লাঠি চার্জ করার অভিযোগ ওঠে। রবিবার রাতে তৈরি হয় এই উত্তপ্ত পরিস্থিতি। রণক্ষেত্রের চেহারা নেয় পাটনা। জানা যায় চাকরিপ্রার্থীদের এই আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগে প্রশান্ত কিশোর সহ ২১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। প্রায় ৬০০ জন অজ্ঞাত পরিচয়ের মানুষের বিরুদ্ধেও পলিসি মামলা দায়ের হয়।

প্রসঙ্গত, গত ১৩ ডিসেম্বর থেকে চলছিল চাকরিপ্রার্থীদের আন্দোলন। পরীক্ষায় বেনিয়মের অভিযোগ এনে সেই পরীক্ষা বাতিলের দাবি নিয়ে দেখা করতে চান মুখ্যমন্ত্রীর সঙ্গে। তবে পরীক্ষার্থীদের সেই দাবির গুরুত্ব দেননি বিহারের মুখমন্ত্রী নীতীশ কুমার।

সেইসময় পরীক্ষার্থীদের পাশে দাঁড়ান বিহারের জন সুরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। রবিবারই তাঁর নেতৃত্বে পাটনার গান্ধী ময়দান থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত পদযাত্রায় অংশ নেন পড়ুয়ারা। ক্রমশ পুলিসি ব্যারিকেড ভেঙে এগোতে থাকে মিছিল। সেই মিছিল আটকাতে বল প্রয়োগ করে পুলিশ। ব্যবহার করা হয় জলকামান। নির্মম লাঠিচার্জ চলে আন্দোলনকারীদের উপর। এমনকি রাস্তায় ফেলে বেধরক মারধরও করা হয় তাদের। যদিও লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করেন পাটনা সেন্ট্রালের পুলিশ সুপার। তাঁর কথায়, আন্দোলনকারীদের কাছে অনুরোধ করা যে তাদেরকে দাবি জানানোর জন্য। তবে পড়ুয়াদের অনড় মনোভাবে জলকামান ছুঁড়তে বাধ্য হন তারা।

অন্যদিকে বিহার সরকারের উপর তোপ দেগে প্রশান্ত কিশোর বলেন, বছরের পর বছর ধরে বিহারে চাকরির পরীক্ষাতে কারচুপি চললেও এই বিষয়ে কোনো পদক্ষেপই গ্রহণ করছে না  কেন্দ্রীয় সরকার। ব্যক্তিগত কারণে তিনি একাধিকবার দিল্লি যেতে পারলেও ছাত্রদের সঙ্গে দেখা কোনও সময়ই নেই তাঁর।

 

Related Articles