‘বিনয়ী’ শাহরুখ! তারকার ভিড়েও সেরা শাহরুখ!
"Humble" Shah Rukh! Shah Rukh is the best in the crowd of stars!

The Truth Of Bengnal : ফের বিনয়ী বিনম্র অ্যাখা পেলেন শাহরুখ খান। ভক্তদের মন ছুঁয়ে গেছে কিং খানের আচরণে। কি করেছিলেন বলিউড বাদশা। যার জন্য ভক্তরা এতখানি আপ্লুত। আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের মহারণ চলাকালীন তখন সবার নজর মাঠের দিকে। কি হয় কি হয় অবস্থা সকলের। ক্রিকেট ম্যাচ দেখতে দর্শকাসনে একাধিক তাবড় তাবড়া তারকারা। হাজির বলিউডের বাদশাহও। এসেছেন সপরিবারে।
গ্যালারিতে দেখা গেল শাহরুখ খান , গৌরী খান, আরিয়ান খান, সুহানা খানকে। তবে একাধিক তারকার মাঝে গ্যালারিতে শাহরুখের কাণ্ড দেখে মন ছুঁয়ে গেছে অনুরাগীদের। বিশ্বকাপ ফাইনালেরর দিন ম্যাচ দেখতে দর্শকাসনে চাঁদের হাট। সেখানেই দেখা যায় কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের পাশে বসে রয়েছেন শাহরুখ খান। খেলার মাঝে তাঁদের মধ্যে কথোপকথনও চলে। তারপরেই দেখা যায় আশাজির হাতে ধরা চায়ের কাপ।
তা বুঝতে পেরেই সাহায্যের হাত বাড়ান শাহরুখ। খুব স্বাভাবিক ভঙ্গিতে শাহরুখ নিজে সেই কাপ তাঁর হাত থেকে নিয়ে বেরিয়ে যান যথাস্থানে রাখতে। সেই সময় সিঁড়ির পাশে দাঁড়ানো এক কর্মী কিং খানের হাত থেকে কাপ-প্লেট নিয়ে চলে যান। আর শাহরুখের এই কাণ্ড দেখে মুগ্ধ ভক্তগণ। শাহরুখ যে কতখানি নম্র এবং বিনয়ী তা আবারও প্রমাণ করলেন তিনি। আর সেই ভি়ডিও ইতিমধ্যেই ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
FREE ACCESS






