বিনোদন

শুরু কাউন্ডাউন! এবার ওটিটিতে গদর ২

Gadar 2

The Truth of Bengal: ২০০১ সালে মুক্তি পেয়েছিল সানি দেওল এবং আমিশা পাটেল অভিনীত ‘গদর’ সিনেমা। সেই সময় বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল এই সিনেমাটি। রীতিমতো বক্স অফিস কাঁপিয়েছিল। এরপরেই দীর্ঘ ২২ বছর পর ২০২৩ সালে মুক্তি পেয়েছে ‘গদর’ টু। ২০২৩ এর সবথেকে বড় ব্লকবাস্টার সিনেমাগুলির মধ্যে এটিও একটি। রিপোর্ট অনুযায়ী অনিল শর্মা পরিচালিত সিনেমাটি বিশ্বব্যাপী ৬৯০ কোটি টাকা আয় করেছিল।

এই সিনেমাটিতে অভিনয় করেছিলেন সানি দেওল, আমিশা প্যাটেল, মণীশ ওয়াধওয়া সহ অভিনয় করেছিলেন আরো অনেকে। তবে এবার শুধু বক্স অফিস নয়, ওটিটি প্লাটফর্ম কাঁপাতে আসছে এই সিনেমা। ওটিটি প্লাটফর্মে পা রাখছেন সানি দেওল। ১১ই আগস্ট মুক্তি পাওয়ার পর এই সিনেমা এবার জি ফাইভে প্রিমিয়ার হবে। ছবিটির ৬ই অক্টোবর শুক্রবার থেকে ডিজিটাল স্ট্রিমিং শুরু হবে।

জি ফাইভ নিজেই তাদের সোশ্যাল মিডিয়ায় ওটিটির প্রকাশের খবরটি ঘোষণা করে দিয়েছে ইতিমধ্যেই। ‘গদর’ 2-এর একটি পোস্টার-সহ লিখেছে, ‘কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। তারা সিং আপনাদের মন জয় করতে প্রস্তুত। ভারতের সবচেয়ে বড় ব্লকবাস্টার ZEE5-এ আসছে মাত্র ২ দিনের মধ্যে।’

Free Access

Related Articles