বিনোদন
Trending

“প্রথম গুরু, প্রথম দ্রোণাচার্য ” কিংবদন্তি বেতার উপস্থাপক আমিন সায়ানির প্রয়াণে শোকবার্তা মীরের

"First Guru, First Dronacharya" condolence on the demise of legendary radio host Amin Sayani

The Truth Of Bengal: ‘গুরু দ্রোণাচার্য’ আমিন সায়ানির প্রয়াণে শোকবার্তা মীর আফসার আলির। বুধবার প্রয়াত হন বেতার দুনিয়ার ‘বাদশা’ আমিন সায়ানি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আমীন সায়ানি। এবার ‘দ্রোণাচার্য’ আমিনের সঙ্গে ছবি পোস্ট করে শোকবার্তা ‘একলব্য’ মীর আফসার আলির।

বুধবার মীর সোশ্যাল মিডিয়ার পোস্টে লেখেন, “সিঁড়ির তলার এক কামরার ঘরে মীরের শৈশবের একটাই ট্রেজার আইল্যান্ড ছিলেন যে মানুষটি, স্রেফ তাঁর প্রতি আনুগত্য দেখানোর জন্য বাড়িতে বিনাকা টুথপেস্ট ঢুকিয়েছিলাম আমি আব্বা-মায়ের সঙ্গে ঝগড়া করে। যাঁর ‘আকাশবাণী’ শুনতে শুনতে অঙ্কের খাতাগুলোয় ছোট্ট মাথায় ফুল, পাখি, আকাশ, তারা আঁকতাম, তিনিই এই একলব্যের রেডিও-ভাষার প্রথম শিক্ষক। প্রথম গুরু। প্রথম দ্রোণাচার্য। প্রণাম স্যার।”

 

View this post on Instagram

 

A post shared by Mir Afsar Ali (@mirafsarali)

 

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই উচ্চ রক্তচাপ, পিঠের ব্যথা এবং অন্যান্য বয়সজনিত সমস্যার কারণে অসুস্থতায় ভুগছিলেন আমীন। আর সেই কারণে হাঁটাচলার জন্য একটা ওয়াকার ব্যবহার করতে হত তাঁকে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ দক্ষিণ মুম্বইয়ে তাঁর নিজের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন আমীন সায়ানি। এরপর তাঁর ছেলে রাজিলই তাঁকে তড়িঘড়ি দক্ষিণ মুম্বইয়ের এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা দীর্ঘক্ষণ চেষ্টা চালালেও অবশেষে তারা ব্যার্থ হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কিংবদন্তি বেতার উপস্থাপকের। আমীন সায়ানির মৃতুতে তাঁর গোটা পরিবারসহ বেতার জগতে শোকের ছায়া নেমে এসেছে।

FREE ACCESS

Related Articles