বিনোদন
Trending

মরিশাস সৈকতে বিপাশা-করণ, সানসেটে সঙ্গী একরত্তি দেবী

The Truth Of Bengal: বিনোদনের সাতকাহনের শুরুতেই আজ আপনাদের জন্য একটা প্রশ্ন রয়েছে, বঙ্গের তনয়া বলিউডে দাপিয়ে কাজ করেছেন! একইসঙ্গে পিছিয়ে নেই স্বামী কন্যা সন্তান নিয়ে চুটিয়ে সংসার করাতেও। প্রতিদিনই মেয়েকে নিয়ে নানা মুহুর্ত তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়, কার কথা বলছি বলুন তো? আচ্ছা আপনাদের জন্য আরো কিছুটা হিন্ট দি, সদ্যই তাঁদের সম্পর্ক আট বছর সম্পূর্ণ হলো, সেই  উদযাপনের ভিডিও এসেছে নেট মহলে। এতক্ষণে নিশ্চিত ভাবে বুঝে গেছেন , অভিনেত্রী বিপাশা বসু। ভ্যকেশানে গিয়েছেন বিপাশা করণ জুটি সঙ্গে রয়েছে একরত্তিও।

কখনও সানসেট কখনও সানরাইজ কখনও আবার খানিক খুনসুটি তে মশগুল করন বিপাশা জুটি। বেশ মানানসই ভাবে সঙ্গ দিয়েছে বিপাশা কন্যা দেবী। সদ্যই এই দম্পতি একসাথে পার করেছেন আট টি বসন্ত, একে অপরকে সোশ্যাল মিডিয়ায় উইশ করেছেন, বিবাহ বার্ষিকী উপলখ্যে একান্তে সময় কাটাতে পারি সমুদ্র সৈকতে। স্বামী করণ সিংহ গ্রোভার আর মেয়ে দেবীকে নিয়ে মরিশাসে ছুটি কাটাতে গিয়েছেন বিপাশা। সেখান থেকেই একাধিক ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি, যা দেখে ঘুম উড়েছে নেট মহলের। স্টাইল সেগমেন্টের দিকে বরাবরই এগিয়ে থাকা বিপাশার পরনে ছিল সাদা ফ্লোরাল প্রিন্টের লং ড্রেস। ছিমছাম হলেও নজরকাড়া ছিল সেই সাজ। সুতির ড্রেসের সঙ্গে খুব বেশি সাজেননি তিনি। মাথায় মেসি বান, গলায় ডাবল লেয়ার চেন আর রোদচশমা— ব্যস, ওই টুকুই।

কখনও বিপাশা নজর কেড়েছেন  ডিপ নেকলাইন শর্ট ড্রেস, খোলা চুল, রোদচশমা আর পায়ে অ্যাঙ্কলেটেই, আবার কখনও সাদা-নীল বিকিনি পরে জলকেলিতে ব্যস্ত তিনি। সঙ্গে এলোমেলো চুলের বাঁধন, রোদচশমা, আর হালকা গয়না। অভিনেত্রীর এই ছবি থেকে সত্যিই চোখ ফেরানো যায় না। সব মিলিয়ে বিপাশা নিজেদের একান্ত মুহূর্ত গুলিকে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন দর্শকদের জন্য। মরিশাসের মনোরম দৃশ্য আর সঙ্গে বিপাশা-করনের ভ্যাকেশান মুড ঘিরে এই মুহূর্তে হট টপিকে বঙ্গ তনয়া।

Related Articles