বিনোদন

সবচেয়ে বেশি পুরস্কারজয়ী শিল্পী হিসেবে গ্র্যামি জিতে ইতিহাস গড়লেন বিয়ন্সে

Beyonce makes history by winning Grammys as the most awarded artist

Truth Of Bengal: লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত ৬৭ তম গ্র্যামি অ্যাওয়ার্ডে ইতিহাস গড়লেন মার্কিন পপ তারকা বিয়ন্সে। তিনিই এখন গ্র্যামির ইতিহাসে সবচেয়ে বেশি পুরস্কারজয়ী শিল্পী। এবছর আরও এক নতুন নজির গড়লেন তিনি—৫০ বছর পর প্রথমবারের মতো কোনো কৃষাঙ্গ সংগীতশিল্পী হিসেবে “বেস্ট কান্ট্রি অ্যালবাম” বিভাগে গ্র্যামি জিতলেন।

বিয়ন্সের সাম্প্রতিক অ্যালবাম কাউবয় কার্টার তাকে এই অনন্য সম্মান এনে দিয়েছে। গত বছর মুক্তি পাওয়া এই অ্যালবামটি মূলত আমেরিকার পশ্চিমাঞ্চলে বসবাসকারী কৃষ্ণাঙ্গ পশুপালকদের জীবন ও সংস্কৃতির ওপর ভিত্তি করে তৈরি। এই অ্যালবামের জন্য তিনি এবারের গ্র্যামিতে মোট ১১টি বিভাগে মনোনয়ন পেয়েছিলেন, যা অন্য কোনো শিল্পী পাননি।

সেরা কান্ট্রি অ্যালবামের পুরস্কার ঘোষণার সময় পুরো অনুষ্ঠানমঞ্চ উচ্ছ্বাসে ফেটে পড়ে। বিয়ন্সের হাতে গ্র্যামি তুলে দেন আরেক জনপ্রিয় সংগীতশিল্পী টেলর সুইফট। পুরস্কার গ্রহণ করে বিয়ন্সে বলেন, “আমি সবাইকে অনুপ্রেরণা দিতে চাই যেন তারা নিজের স্বপ্ন ও ভালোবাসার কাজটিকে গুরুত্ব দেন এবং এগিয়ে যান।”

শুধু একক ক্যাটাগরিতে নয়, বিয়ন্সে আরও একবার আলোচনায় আসেন মাইলি সাইরাসের সঙ্গে আই মোস্ট ওয়ান্টেড গানটির জন্য “বেস্ট কান্ট্রি ডুও/গ্রুপ পারফরম্যান্স” বিভাগে গ্র্যামি জিতে।

গ্র্যামির মঞ্চে শুধু গান নয়, বিয়ন্সের পোশাকও ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। অনুষ্ঠানে তার শিমারি গাউন নিয়ে চলছে জোর চর্চা। এই নতুন সাফল্যের সঙ্গে বিয়ন্সে আরও একবার প্রমাণ করলেন, সংগীত জগতে তিনি শুধু একজন তারকা নন, বরং এক জীবন্ত কিংবদন্তি।