বিনোদন

Cannes 2024: কানের লাল গালিচায় দ্বিতীয় লুকে অভিনেত্রী! ঐশ্বর্যার রুপের ছটায় আহত পাপারাজ্জিরা

annes 2024: Actress in second look on Cannes red carpet! Aishwarya Rai Bachchan's look nailed the the show

The truth Of Bengal: বিশ্বের অন্যতম আকর্ষণীয় কিংবা অনন্য রেড কার্পেট ‘কান চলচ্চিত্র উৎসব’! মঙ্গলবার থেকে ইতিমধ্যেই ইভেন্টের আসর বসে গিয়েছে ফ্রান্সের কানে প্যালেস ডেস ফেস্টিভাল এট ডেস কংগ্রেসে। ৭৭তম সংস্করণে ১৪ তারিখ থেকে ২৫শে মে পর্যন্ত বলিউডের কোন কোন তারকাদের দেখা যেতে চলেছে কিংবা তাদের লুক কি হতে চলেছে সেই নিয়ে আলোচনা করতে যখন ব্যস্ত নেটিজেনরা। সেখানেই লাল গালিচায় দ্বিতীয় দিনে দেখা মিলল অভিনেত্রীর আবারও। এদিনও অভিনেত্রী তাঁর প্লাস্টার লাগানো হাত নিয়েই, কানের লাল গালিচায় নিজের গ্ল্যামারের জাদুতে সেখানকার পরিবেশ আরও বেশি উজ্জ্বল করে তোলেন। মেয়েকে সঙ্গে নিয়েই উপস্থিত হন বচ্চন বধূ।

কানের রেড কারর্পেটে ‘কাইন্ডস অফ কাইন্ডনেস’ এর প্রিমিয়ারের দিনে অ্যাশের লুক ছিল এমন যে পাপারাজ্জিদের ক্যামেরার লেন্স তাঁরা গ্ল্যামারের ছটায় ফেটে যায়নি এই অনেক। প্রথম দিনের থেকে এদিনের লুকের মধ্যে অনেকেই মনে করছেন তাঁর এদিন পোশাক আগের দিনের তুলনায় ছিল ভীষণ ক্ষীণ। তাছারাও অনেকে এও জানিয়েছেন যে এত জমকালো পোশাকের থেকে ঐশ্বর্যা রাই’কে তাঁর বরাবরের সিম্পেল লুকেই বেশি মানায়। শুধুমাত্র এদিন অভিনেত্রীকে লাল গালিচাতেই নয়, আরাধ্যাকে নিয়ে মার্টিনেজ ব্যালকনিতেও নীল রঙের একটি ঝিকিমিকি পোশাকে দেখা গিয়েছিল। প্রতিবার তাঁর নজর কাড়া লুক এবছর কোথাও গিয়ে হারিয়ে গেছে বলেই দাবী করছেন নেটিজেনরা। কেও কেও তাঁকে “ঝিকি মিকি টুম্মা” বলেও সম্বোধন করছেন। যদিও অনেক ফ্যাশন ইনফ্লুয়েন্সরেরা আছেন, তাঁরা  ঐশ্বর্যার পোশাকের নজরকারা লুক নিয়ে প্রশংসা করছেন বটে। তাঁরা অভিনেত্রীর লুকের প্রশংসা করে বলছেন, “এই না হলে ঐশ্বর্যা! এই লুকটার জন্যই অপেক্ষা করছিলাম”।

কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বর্যা রাই বচ্চন। ছবি: রয়টার্স।

২০০২ সালে অভিনেত্রী প্রথম ‘কান চলচ্চিত্র উৎসব’এ অংশগ্রহণ করেছিলেন। সোনার গহনায় সম্বোলিত নীতা লুল্লার শাড়িতে মঞ্চ কাঁপিয়েছিলেন অভিনেত্রী। এবং সেই একই বছরে মুক্তি পেয়েছিল তাঁর “দেবদাস”। এরপর দেখতে দেখতে এতগুলো বছর কেটে গেলে। এই নিয়ে অভিনেত্রী ২১তম সফরে হাঁটলেন ‘কান চলচ্চিত্র উৎসব’এ।  কোথাও গিয়ে অভিনেত্রী কোনও বছরই এই অনুষ্ঠানটিকে মিস করতে চাননা। ফিরে আসেন। যেন তাঁরা একেওপরের পরিপূরক।

Related Articles