বিনোদন

পরিচালক আলি আব্বাস জাফরের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ!

Allegation of financial fraud against director Ali Abbas Zafar!

Truth Of Bengal : প্রযোজনা সংস্থা ‘পূজা এন্টারটেনমেন্ট’-এর তরফে আলি আব্বাস জাফরের বিরুদ্ধে ঘোরতর অভিযোগ। শীঘ্রই পরিচালককে তলব করতে পারেন বান্দ্রা পুলিশ বলে জানা যাচ্ছে। কিন্তু কি এমন করেছেন পরিচালক ?

জানা যায়, আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে পরিচালকের বিরুদ্ধে। ফান্ডের অপব্যবহার করেছেন তিনি। সিনেমার শ্যুটিংয়ের সময় আবু ধাবি কর্তৃপক্ষের কাছ থেকে নেওয়া ভর্তুকি তহবিল পাচার করার অভিযোগ করেছেন প্রযোজক বাসু ভাগনানি ও জ্যাকি ভাগনানি। বান্দ্রা পুলিশ স্টেশনে  ১৭ পাতার লিখিত অভিযোগ দায়ের হয়েছে আলি আব্বাস জাফরের বিরুদ্ধে। পরিচালকের বিরুদ্ধে ৯.৫০ কোটি টাকা জালিয়াতির অভিযোগ এনেছেন বাসু ভাগনানি ও জ্যাকি ভাগনানি। পাশাপাশি ‘জবরদস্তি,বিশ্বাসঘাতকতা, তোলাবাজি, ব্ল্যাকমেল, অপরাধমূলক হুমকি, হয়রানি, মানহানি এবং অর্থ পাচার’-এর মতো একাধিক অভিযোগ উঠে এসেছে পরিচালকের বিরুদ্ধে।

প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিকে, প্রযোজনা সংস্থা ‘পূজা এন্টারটেনমেন্ট’ তৈরি করে ‘বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ’ ছবি। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। এই ছবির পরিচালক আলি আব্বাস জাফর। আলি আব্বাস জাফর প্রযোজনা সংস্থার বিরুদ্ধে পারিশ্রমিক না মেটানোর অভিযোগ করে। এরপরেই টাকা নয়ছয়ের অভিযোগ করে ভাগনানি। সিনেমার শ্যুটিংয়ের সময় আবু ধাবি কর্তৃপক্ষের কাছ থেকে নেওয়া ভর্তুকি তহবিল পাচার করার অভিযোগ করেছেন প্রযোজকদ্বয়।

১৯৯৮ সালে মুক্তি পাওয়া ডেভিড ধাওয়ানের ছবি ‘বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ’ ছবির রিমেক মুক্তি পায় চলতি বছর এপ্রিল মাসে। খরচ হয় বিশাল অংকের টাকা। তবে অমিতাভ-গোবিন্দা জুটির ‘বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ’ ব্লকবাস্টার ছিল, কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে অক্ষয়-টাইগার জুটি।

Related Articles