বিনোদন

অসিম রিয়াজের কাঁধে মাথা এক তরুণীর! এই তরুণী কে? তা জানতে আগ্রহী অনুরাগীরা

The Truth Of Bengal: জনপ্রিয় টিভি রিয়েলিটি শো বিগ বস ১৩ এর মঞ্চ থেকে উঠে আসা জনপ্রিয় একজন অভিনেতা আসিম রিয়াজ। বিগবস এর ঘরে হিমাংশীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জল ঘোলা হলেও, তাঁদের মধ্যেকার ধর্মীয় বিশ্বাসের কারণে পরে তা টেকেনি। দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় খুব শীঘ্রই। তাঁকে সাম্প্রতিক একটি গানের ভিডিও’তেও দেখা যায়। গানের নাম ছিল, “chali gai”। যার পর থেকেই নেটিজেনদের একাংশ মনে করছেন যে, বোধহয় এই গান আসিম তাঁর জীবনের ওপর কেন্দ্র করেই লিরিক্সটিকে বেছে নিয়েছেন।

আবারও আসিম শিরোনামে। কিন্তু এবার বিষয়টা একটু অন্য রকম। যেখানে শনিবার তাঁর করা একটি ইনস্টাগ্রাম পোস্টে এক রহস্যময় তরুণীকে দেখা যাচ্ছে অসিম রিয়াজের কাঁধে মাথা রেখে শুয়ে থাকতে। যেখানে তিনি ক্যাপশনে লিখেছেন,”জীবন চলে যাচ্ছে”।

এই ক্যাপসন কে ঘিরেই যত জলঘোলা শুরু হয়েছে অভিনেতাকে নিয়ে। অনেকেই অবাক হয়েছেন অবশ্য তাঁর এই হিমাংশীর পর এভাবে এগিয়ে যাওয়ায়। তবে অনেকেই আছেন যাঁরা সমর্থন করছেন অভিনেতাকে। ঠাট্টা’র ছলে এক অনুরাগীকে দুজনকে বিয়ে করে নেওয়ার পরামর্শ দিতেও দেখা গিয়েছিল। তাছাড়াও অনেকে যে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলেন সেটাও জানিয়েছেন তাঁদের করা কমেন্টসের মাধ্যমে। তবে আপাতত কে এই তরুণী, তাঁর পরিচয় কি তাএখনও জানা যায়নি। অধীর আগ্রহে অসিমের অনুরাগীরা! অপেক্ষায় রয়েছেন কবে অভিনেতা ঘোষণা করবেন তাঁদের এই গোপন সম্পর্ক নিয়ে!

Related Articles