বিনোদন
সায়ন্তিকার ভ্যালেন্টাইনস ডে পোস্ট: নেটপাড়ায় বিতর্ক!

সামনেই ১৪ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডে।বাঙালিদের কাছে এদিন সরস্বতী পুজোও। সিঙ্গলদের জন্য এই দিনটা একটু বিষণ্ণ হতে পারে।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, জনপ্রিয় অভিনেত্রী এবং তৃণমূলের সক্রিয় সদস্য, তাঁর ভ্যালেন্টাইনস ডে প্ল্যান শেয়ার করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন।
সায়ন্তিকার পোস্টে দেখা যাচ্ছে, সবুজ জঙ্গলে বসে থাকা এক যুগল। তাদের পেছনে এক ব্যক্তি নীল-সাদা হাওয়াই চপ্পল হাতে নিয়ে দাঁড়িয়ে।
সায়ন্তিকা এই ছবি পোস্ট করে লেখেন, “১৪ ফেব্রুয়ারি আমার প্ল্যান।”






