বিনোদন
লোকেশ রাহুলকে নিয়ে অহেতুক সমালোচনা হয় সোশ্যাল মিডিয়ায়! জানালেন সুনীল

ভারতীয় ক্রিকেট তারকা কে এল রাহুলকে নিয়ে সমাজমাধ্যমে ট্রোলিংয়ের বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেছেন তাঁর শ্বশুর, বলিউড অভিনেতা সুনীল শেট্টি। তিনি বলেন, যখন রাহুলকে নিয়ে সমালোচনা হয়, তখন আথিয়ার থেকেও বেশি খারাপ লাগে তাঁর।
সুনীল জানান, রাহুল একজন মিতভাষী মানুষ। তিনি মিডিয়ার সামনে কখনওই বেফাঁস মন্তব্য করেন না। তবে তারপরও রাহুলকে নিয়ে সমালোচনা হলে তাঁর মন খারাপ হয়।সুনীল বলেন, আথিয়া জীবনসঙ্গী হিসাবে রাহুলকে নির্বাচন করায় তিনি খুশি। তিনি মনে করেন, এমন স্বামী পাওয়া আথিয়ার সৌভাগ্য।
এদিকে, ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে রাহুল ভালো খেলতে পারায় সুনীল গর্বিত। তিনি বলেন, রাহুল যে ভরসা অর্জন করেছে, তা ধরে রাখতে পেরেছে।সুনীলের এই মন্তব্যের পর অনেকেই তাঁকে একজন ভালো শ্বশুর হিসেবে প্রশংসা করেছেন।






