বিনোদন
গুরুতর অসুস্থ ছেলে, বাংলাদেশ থেকে কলকাতা এসে নিজেকে অসহায় বোধ করছেন পরীমনি

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণির দেড় বছরের ছেলে পদ্ম গুরুতর অসুস্থ। বরিশাল থেকে ঢাকা ফেরার পথে রাস্তার ফল খেয়ে খাবারে বিষক্রিয়া হয় তাদের। এরপর পরীমণি ও তার ছেলেসহ বাড়ির পাঁচ সদস্য অসুস্থ হয়ে পড়েন। বাড়ির অন্যরা সুস্থ হয়ে উঠলেও পদ্মের শারীরিক অবস্থার উন্নতি হয়নি। বরং অবনতি হয়েছে। পদ্মের শরীরে দু’ধরনের ভাইরাস ধরা পড়েছে।
পদ্মের চিকিৎসার জন্য পরীমণি বুধবার রাতে ঢাকা থেকে কলকাতায় আসেন। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
কলকাতায় এসেই পরীমণি নিজের অসহায়তার কথা জানান। তিনি বলেন, “জীবনে আগে কখনও এতটা অসহায় অনুভব করিনি। আল্লাহ সহায়।”
পরীমণির ছেলের অসুস্থতার খবর শুনে তার অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তারা সবাই পদ্মের দ্রুত সুস্থতা কামনা করছেন।






