বিনোদন

আশা করি প্রধান ছবিতে দর্শক আমায় নতুনভাবে দেখবে! ছবি মুক্তির আগে আশাবাদী সৌমিতৃষা

 

শীতের ছুটিতে বড় পর্দায় আসছে দেবের প্রধান। এই ছবিতে দেবের বিপরীতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন সৌমিতৃষা কুণ্ডু। ছটফটে মিঠাইয়ের পোশাক ছেড়ে এখানে তাঁকে ধীর স্থির রুমির চরিত্রে দেখা যাবে।

প্রধান ছবিতে সৌমিতৃষার চরিত্রের নাম রুমি। রুমি একজন শিক্ষিত মেয়ে। বিয়ের পর সে তার স্বামীর সঙ্গে মানিয়ে নিতে চায়। কিন্তু সে নিজের অধিকারের কথাও বলে।

সৌমিতৃষা বলেন, “রুমির চরিত্রটি বুঝতে আমার কিছুটা সময় লেগেছিল। এর আগে মিঠাইয়ের মতো ছটফটে চরিত্রে অভিনয় করেছি। তাই রুমির মতো শান্ত চরিত্রে অভিনয় করতে আমার অভ্যাস করতে হয়েছিল। দেবদার সাহায্যে আমি সেটা করতে পেরেছি।”

Related Articles