মসনদের লড়াই

Lok Sabha Election 2024 : অন্যরূপে শতাব্দী, নিজের লেখা-গাওয়া থিম সং প্রকাশের মাধ্যমে অনবদ্য প্রচারে তৃণমূল প্রার্থী

Lok Sabha Election 2024 : Shatabdi, on the other hand, is a grassroots candidate in a unique campaign by releasing self-penned and sung theme songs

The Truth Of Bengal : বীরভূম, পার্থ দাস :   প্রচারের নতুন রণকৌশল তৈরি করতে শতাব্দী রায়ের লেখা গান নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে বিভিন্ন জায়গায় সিউড়ি গানের শুটিং করা হয়েছিল। সিউড়ির তিলপাড়া সহ রামপুরহাটের বিভিন্ন জায়গায় চলে এই শুটিং পর্ব। সিউড়ির তৃণমূলের কর্মী সমর্থকসহ-সাধারণ মানুষকে নিয়ে এই গানের শুটিং করা হয়েছিল।

শতাব্দী রায়ের নিজের লেখা গান নিজে গেয়ে উন্নয়নের বার্তা তুলে ধরতে সেই ভিডিওর শুটিং করা হয়। সোমবার সেই সম্পূর্ণ ভিডিওটি শতাব্দী রায়ের উপস্থিতিতে সিউড়ি তৃণমূল কার্যালয়ের অডিও ভিসুয়ালের মাধ্যমে উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর শতাব্দী রায় জানান, “নির্বাচন কমিশনের আদেশ অনুসারে প্রত্যেকটি গানের লাইন দেখা হয়েছিল এবং অনুমতি নিয়েই ভিডিও শুটিং করা হয়েছিল। যেখানে এই ভিডিও রাজ্যের মুখ্যমন্ত্রীর উন্নয়ন সহ বীরভূমের নানা কথা নিয়ে এই গান লেখা হয়েছে।

মানুষেরা এখন অ্যান্ড্রয়েড ফোনে ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ায় খুব ঘোরাফেরা করেন। তাই লোকসভা নির্বাচনের আগে এই নতুন পদ্ধতিতে কাজে লাগিয়ে প্রচার শুরু করেছেন শতাব্দী রায়।  ইতিমধ্যেই এই গানটি বেশ সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। তাঁর লেখা এই গান মানুষের মনে সাড়া ফেলবে বলে প্রত্যাশায় রয়েছেন তিনি।

Related Articles