জেলের ভিতরে মানা যাবে না জাতপাতের বৈষম্য, ঐতিহাসিক সিধান্ত সুপ্রিম কোর্টের
Caste discrimination will not be accepted inside the jail, the historic decision of the Supreme Court
Truth Of Bengal: জেলের ভিতরে জাতপাতের বৈষম্য মানা যাবে না, এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের এই সিধান্তের ফলে বড় পরিবর্তন আসতে চলেছে জেলের কর্মবণ্টন ও ম্যানুয়ালে।
প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে ডিভিশন বেঞ্চ বলেছে, জেলে জাতপাতের ভিত্তিতে কর্মবণ্টন সংবিধানের ১৫ নম্বর ধারার বিরুদ্ধ। সংবিধান বলে, ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ, জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য অগ্রাহ্য। সুপ্রিম কোর্ট সমাজে জাতির নামে বৈষম্যকে দুঃখজনক বলে অভিহিত করেছে।
পুরনো ম্যানুয়াল অনুযায়ী, জেলে নিচুজাতের জন্য সাফাই, শৌচাগার পরিষ্কার, কাগজ কুড়নো এবং উঁচুজাতের জন্য রান্না, খাবার দেওয়া বরাদ্দ ছিল। শীর্ষ আদালত রাজ্য সরকারগুলিকে ম্যানুয়াল সংশোধনের জন্য নির্দেশ দিয়েছে। জাতিগত বৈষম্য বাড়ানোর মতো কাজ কাউকে দেওয়া যাবে না বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। জেলের রেজিস্টারে বা বিচারাধীন বন্দিদের নাম রেজিস্টারের সময় জাতপাতের উল্লেখ না করারও নির্দেশ দিয়েছে।
সুপ্রিম কোর্টের এই রায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতিগত জনগণনা ও সংরক্ষণের দাবিতে আন্দোলনরত বিরোধী দলগুলির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ। জেলে জাতপাতের বৈষম্য দূর করার প্রচেষ্টা তাৎপর্যপূর্ণ।






