রাজ্যের খবর

ধর্ষণকাণ্ড নিয়ে প্রশ্ন করতেই মেজাজ হারালেন ছাত্রনেতা শুভঙ্কর, আঙ্গুল উঁচিয়ে ধমক সাংবাদিককে

Student leader Shubhankar lost his temper when asked about the rape incident, raised his finger and scolded the journalist.

Truth Of Bengal:  পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যানারে মঙ্গলবার নবান্ন চলে অভিযানের ডাক দেওয়া হয়েছে। তার আগে সোমবার প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন ডাকে সংগঠনের সদস্যরা। সেই সাংবাদিক সম্মেলনে ধর্ষণকাণ্ড নিয়ে প্রশ্ন করতেই মেজাজ হারান ছাত্র নেতা শুভঙ্কর হালদার।

উল্লেখ্য,তার বিরুদ্ধে নবদ্বীপ থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। শুভঙ্কর হালদারের বিরুদ্ধে  যৌন হেনস্থার অভিযোগ দায়ের হয়েছে। ৩৫৪ ডি, ৫০৬ ধারায় মামলা দায়ের হয়েছে। এই প্রসঙ্গ তুলতেই মেজাজ হারান শুভঙ্কর হালদার। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের প্রতিনিধির উদ্ধত আচরণ করেন বলে অভিযোগ। মহিলা সাংবাদিককে চুপ করতে বলেন এই আন্দোলনকারী। তিনি নিজের মুখে স্বীকার করেন,৩০ বারের বেশি জেল খেটেছেন।

এই সঙ্গে তৃণমূল নেতৃত্বকে চামচা বলেও কটাক্ষ করেন। সাংবাদিক সম্মেলনে পাল্টা মহিলা সাংবাদিক’চুপ’ বলে ধমক দেন শুভঙ্কর হালদার। আন্দোলনকারী ছাত্র নেতার এই আচারণ নিয়ে প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে, উত্তর দেওয়ার বদলে কেন চুপ করতে বলেন শুভঙ্কর হালদার। ধর্ষণের অভিযোগ নিয়ে প্রশ্ন করতেই স্বমূর্তি ধারণ করায় ক্ষুব্ধ হন সাংবাদিকরা।

সাংবাদিকদের চমকানোর পর বিড়ম্বনায় পড়েন ছাত্র নেতা শুভঙ্কর হালদার। একইসঙ্গে তাঁরা জানান, কলেজ স্কয়ার ও সাঁতরাগাছি থেকে আন্দোলনকারীদের মিছিল যাবে নবান্নে। মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেও সোচ্চার হন আন্দোলনকারী ছাত্র নেতারা। সায়ন লাহিড়ী একসময় আরএসএস করতেন। তাঁর সঙ্গে বিজেপি ঘনিষ্ঠতার অভিযোগ উঠেছে। তবু তিনি এই নবান্ন অভিযানকে অরাজনৈতিক আন্দোলন বলে দাবি করেন।

এর মাঝে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন নবান্ন অভিযানে তাদের সমর্থন আছে। তাই তৃণমূল কংগ্রেস বলছে, ছদ্মবেশে আসলে বিজেপি গন্ডগোল করার চেষ্টা করছে বাংলায়। সাংবাদিক সম্মেলন চলাকালীন শুভঙ্কর হালদারের এই আচরণের জন্য ক্ষমা চাইতে বাধ্য হন সায়ন লাহিড়ী। একইসঙ্গে তিনি জানান, হাওড়া থেকে সংগ্রামী যৌথ মঞ্চ মিছিল করবে। এই ছাত্র সমাজের এই মিছিল ও অভিযান ঘিরে শুরু থেকেই বিতর্ক দানা বেঁধেছে।

Related Articles