টাকা লেনদেনের ক্ষেত্রে এবার নয়া প্রযুক্তি; বাজারে আসছে ইউএলআই
New technology in money transactions; ULI is coming in the market

Truth Of Bengal: গত কয়েক বছরে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসা ভারতের অর্থনৈতিক বৃদ্ধিতে প্রচুর অবদান রেখেছে। কার্যত এবার এইসব ক্ষেত্রে ঋণদানের ক্ষেত্রে এবার নয়া প্রকল্পের ঘোষণা করলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ইউপিআই এর ধাঁচে এবার বাজারে আসছে ইউএলআই।
ইউপিআই-এর সঙ্গে আমরা কম বেশি প্রত্যেকেই পরিচিত। লেনদেন সহজ করার উদ্দেশ্যে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ ইউপিআই চালু করা হয়েছিল। এবার ইউপিআই-এর ধাঁচে ইউনিফাইড লেন্ডিং ইন্টারফেস অর্থাৎ ইউএলআই নামের নয়া প্রযুক্তি আনতে চলেছে আরবিআই। এবিষয়ে স্পষ্ট করেছেন আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস। তিনি জানান, মূলত কৃষিক্ষেত্র, ক্ষুদ্র এবং মাঝারি আকারের ব্যবসায় ঋণদানের প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে এই পদক্ষেপ নিচ্ছে আরবিআই।
তবে এই প্রকল্পটি দেশব্যাপী চালু হতে এখনও বেশ কয়েক দিন বাকি। আপাতত প্রাথমিক পর্যায়ে রয়েছে এই প্রকল্পের প্রস্তুতি। ঋণদানের প্রক্রিয়া আরো সহজ করতেই এই প্রযুক্তি চালু করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
আরবিআই-এর পরিসংখ্যান অনুযায়ী, গত কয়েক বছরে ক্ষুদ্র এবং মাঝারি আকারের উদ্যোগগুলি ভারতের অর্থনীতিতে ব্যাপক অবদান রেখেছে। দেশে কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাই বিশেষ করে কৃষিক্ষেত্র এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় ঋণদানের ক্ষেত্রে যাতে সুবিধা হয় সে কথা ভেবেই আরবিআই-এর সিদ্ধান্ত।






