প্রতারণা এবং মানসিক নির্যাতনের রিলে লাইক নাতাশার, হার্দিকের সাথে ডিভোর্সের জল্পনা
Like Natasha's relay of cheating and emotional abuse, divorce speculation with Hardik

Truth Off Bengal: ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সাথে বিচ্ছেদের পর অভিনেত্রী – মডেল নাতাশা সার্বিয়ায় ছেলে অগস্ত্যের সঙ্গে জমিয়ে সময় কাটাচ্ছেন। নাতাশার সাথে হার্দিকের বিচ্ছেদের গুঞ্জন সামনে আসার পর থেকে তাঁদেরকে নিয়ে কম চর্চা হয়নি। তবে এখন তাঁরা কেমন আছেন? কী করছেন? কীভাবে তাঁদের সময় কাটছে? তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই। আর এরই মধ্যে একজন রেডডিট ব্যবহারকারী প্রকাশ করেছেন যে নাতাশাকে প্রতারণা এবং মানসিক নির্যাতন বিষয়ভিত্তিক রিলে বেশি করে লাইক দিতে দেখা যাচ্ছে।
এমনকি ওই ব্যবহারকারীকে নাতাশার লাইক করা রিলগুলির স্ক্রিনশটগুলি ভাগ করে নিতেও দেখা গেছে। সেই সব রিলের বেশির ভাগ রেড ফ্ল্যাগ এবং মানসিক নির্যাতন নিয়ে নানা কথা বলা হয়েছে। এর মধ্যে একটি রিলের ক্যাপশনে লেখা, ‘ যেসব পুরুষ নিজের স্ত্রী বাদে বাকি মেয়েদের বিনোদনের কারণ হয়ে ওঠেন। স্ত্রীয়ের সঙ্গে প্রতারণা করতেও দু’বার ভাবে না।
তাঁদের স্ত্রীরা তাঁদের জন্য যথেষ্ট নয়। সেই সব পুরুষদের সঙ্গে কোনও মহিলাই সারাজীবন থাকার কথা ভাবতে পারবেন না।’ আর একটি রিলের ক্যাপশনে লেখা রয়েছে ‘একজন প্রতারকের গুণাবলী’ তালিকাভুক্ত করা হল, আপনি তাঁকে প্রচণ্ড বিশ্বাস করেন কিন্তু সে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আপনার ভরসা নিয়ে খেলা করেছে, যা সত্যি হৃদয়বিদারক। তাঁদের থেকে সতর্ক থাকার জন্য তাঁদের কিছু গুণাবলী এবং আচরণ এখানে তালিকাভুক্ত করে দেওয়া হল।
এগুলি সব প্রতারকদের লক্ষণ। চোখ খোলা রাখুন!’ এরপরই এই পোস্টটি দেখে হার্দিক ও নাতাশার বিচ্ছেদ নিয়ে মুখ খুলতে দেখা গেলো অনুরাগীদের। অনেককেই নাতাশার হয়ে মন্তব্য করতে দেখা গেলো। প্রসঙ্গত, অনেকদিন ধরেই তাঁদের বিচ্ছেদ নিয়ে চর্চা হতে থাকে। তবে জুলাইয়ের শেষের দিকে তাঁরা দুজনে একটি পোস্ট করে জানিয়ে দেয় যে তাঁরা দুজনে আলাদা হয়ে যাচ্ছে। এরপর তাঁদের বিচ্ছেদ ঘোষণার পর পরই নাতাশা তাঁর ছেলে অগস্ত্যেকে সাথে নিয়ে সার্বিয়া চলে যান। বর্তমানে সেখানেই নাতাশা তাঁর ছেলের সাথে সময় কাটাচ্ছেন। ইতিমধ্যেই ছেলের সঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি নাতাশাকে ভাগ করে নিতে দেখা যায় অনুরাগীদের সাথে।





