রাজ্যের খবর

মাটিগাড়া এলাকায় শিশুকন্যাকে যৌন হেনস্থার অভিযোগে এক যুবককে বিরুদ্ধে 

A young man has been charged with sexually abusing a child in Matigara area

The Truth Of Bengal: মাটিগাড়া এলাকায় শিশুকন্যাকে যৌন হেনস্থার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার পুলিশ। ধৃতের নাম পরিতোষ বর্মন। সে মাটিগাড়া এলাকার বাসিন্দা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

জানা গিয়েছে যে খেলার নাম করে সাড়ে তিন বছরের শিশুকন্যাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় প্রতিবেশী এক যুবক। অভিযোগ সেই সময় পরিতোষ বর্মনের বাড়িতে কেউ ছিল না সেই সুযোগ নিয়ে পরিতোষ শিশুকন্যাকে যৌন হেনেস্তা করে। এবং পরে শিশুকন্যাটি বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়।

এর পরই ওই শিশুর পরিবারের সদস্যরা মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ পরিতোষ বর্মনকে গ্রেফতার করে। বুধবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার পুলিশ।