জিই অ্যাপলিয়ান্সেস-এ ছাঁটাইঃ ২,৭০০ কর্মীকে ছাঁটাই করতে চলেছে মার্কিন মুলুকের এই উৎপাদক সংস্থা
Layoffs at GE Appliances: US

The Truth of Bengal: বিশ্বজুড়ে ঘরোয়া সরঞ্জাম তৈরির বাজারে ধাক্কা আসছে।কারণ আগের মতো এখন আর বাজারে সেভাবে সরঞ্জামের চাহিদা নেই।আর এই যন্ত্রপাতি তৈরির জগতে অন্যতম সংস্থা হল জিই অ্যাপলিয়ান্সেস।মার্কিন যুক্তরাষ্ট্রের এই নামজাদা সংস্থায় এবার বড় ধাক্কা লাগতে চলেছে।খরচের বহর কমাতে ২,৭০০ কর্মী কাজ হারাতে চলেছে।কারণ সংস্থাটি মনে করছে,এই কর্মী সঙ্কোচনের জেরে তাঁদের ব্যয় কমবে।অন্ততঃ ৪শতাংশ ব্যয় কমবে বলে আশা করছে এই বিশ্বখ্যাত সংস্থা । সংস্থার যে উৎপাদন কেন্দ্র রয়েছে সেখানে আগের তুলনায় কম কর্মী নিয়ে কাজের তোড়জোড় চলছে। লাউসভিলের কেনটুকিতে যে জিই গ্রুপের কর্মীরা কাজ করেন তাঁদের সংখ্যা কমিয়ে দেওয়ার প্রয়াসে আলাদা আশঙ্কা তৈরি হয়েছে। বাজারের চাহিদা-জোগানের ভারসাম্য রাখার জন্যই ব্যয় কমানো দরকার বলে সংস্থার কর্ণধাররা মনে করছেন। মূলতঃ সংস্থাটি, ঘরোয়া জিনিসই তৈরি করে।
বিশ্বজুড়ে এই ঘরোয়া সরঞ্জামের সেভাবে চাহিদা না থাকায় সংস্থাটি পুনগর্ঠনের দিকে যেতে চায়।প্রয়োজনীয় কর্মী সংখ্যা কমিয়ে বাজারে ব্রান্ড ইমেজ ধরে রাখার চেষ্টা চালানো হচ্ছে । ২০১৬ থেকে চিনা সংস্থা হায়ারের সঙ্গে সমন্বয় গড়ে তোলার পর এই সংস্থার কাজের গতি বাড়ে। ছাঁটাই হওয়া কর্মীদের আর্থিক সহায়তা করা হবে নাকি তাঁদের বিকল্প কিছু ব্যবস্থা করা হবে তা অবশ্য সংস্থার তরফে পরিষ্কার করা হয়নি।তাই কর্মী ছাঁটাইয়ের এই বর্তমান বিশ্বে কাজের বাজার যে ক্রমশঃ সঙ্কুচিত হচ্ছে তা এই সিদ্ধান্ত থেকে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।কোম্পানির মুখপাত্র, জুলি উড জানিয়েছেন, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সংস্থার কর্মী সঙ্কোচনের বিষয়টি নিশ্চিত করেছেন।
কোম্পানির দীর্ঘমেয়াদি লক্ষ্যপূরণের জন্য এই কর্মী সঙ্কোচনের কাজ করা হচ্ছে বলেও সংস্থার মুখপাত্র স্পষ্ট করেছেন।অর্থাত্ চলতি পরিস্থিতিতে কর্মী ছাঁটাই করলেও পরবর্তী সময়ে কর্মী সম্পদ নিয়ে তাঁরা সিদ্ধান্ত বদল করতে পারে বলে আভাস দিয়ে রেখেছেন তিনি। ইচ্ছেমতো ব্যয়ের বোঝা কমাতে এই ধরণের কাজ যে করা হচ্ছে তাও স্পষ্ট করেছেন তিনি।প্রাথমিকভাবে, কর্মীদের ছাঁটাইয়ের আগে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংস্থার তরফে। ৬মাসের কাজের ক্ষেত্রে অবদান পর্যালোচনা করে দেখার আশ্বাস দিয়েছেন সংস্থাটি।৬মাস আপাততঃ মেডিক্যাল সংক্রান্ত সুবিধা এইসব কাজহারা কর্মীরা পাবে বলেও উড আশ্বস্ত করেছেন।এর আগে জিই অ্যাপলিয়ান্সেস ২০২২সালে ৫শতাংশ কর্মী ছাঁটাই করেছিল।






