খেলা

তাহলে কি অবসর নিচ্ছেন? দেশবাসীকে বড়সড় আপডেট দিলেন জসপ্রিত বুমরাহ

Jasprit Bumrah gave a big update to the countrymen

The Truth Of Bengal: জসপ্রিত বুমরা বর্তমানে টিম ইন্ডিয়ার মেরুদণ্ড। যখনই ভারতীয় দল সমস্যায় পড়ে তখন অবতীর্ণ হন বুমরা । যেমন টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তার দায়িত্বটা সকলের নজর কেড়েছে । এর মাঝেই সবথেকে আলোচিত বিষয় হল , রোহিত বিরাট অবসর নিয়ে নিয়েছেন, বুমরাও কি সে পথে হাঁটবেন? ওয়াংখেড় স্টেডিয়ামে অবশ্য সেকথার উত্তর দিয়েছেন বুমরা ।

তিনি জানিয়েছেন , এটা তো শুরু, অবসর এখনো অনেক দূরে। এ কথা বলে ভারতীয় ভক্তদেরকে যেন খানিকটা স্বস্তি দিলেন । অর্থাৎ আগামীতে বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফি, ওয়ানডে বিশ্বকাপ সহ অনেক আইসিসি টুর্নামেন্টে যে বিদ্ধংসী মেজাজে খেলবেন তা স্পষ্ট । এই ওয়াংখেড় স্টেডিয়ামে বিরাট কোহলি বুমরা সম্পর্কে বলেন , গোটা দেশের কাছে একটা উপহারের সমান এই জসপ্রীত বুমরাহ।

ওর মতো বোলার একটা প্রজন্মে একবারই আসে। বুমরাহ আসলে গোটা বিশ্বের অষ্টম আশ্চর্য্য। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাটে যেমন বিরাট সূর্য কুমার রা রয়েছেন সেরকমই বলে হার্দিক বুমরা যেন বিস্ফোরণ ঘটালেন। একের পর এক উইকেট শিকার করে দলকে জয়ের সরণিতে এনে দাঁড় করালেন। সেই বুমরা যেন বিরাট রোহিতের পথে না হাটেন সেই আবেদন ছিল দেশবাসীর। অবশেষে বুমরা স্পষ্ট করে জানিয়েছেন এটা সবে শুরু। অর্থাৎ এরপরও তার বিধ্বংসী মেজাজের বোলিং দেখবে দেশবাসী।

 

 

 

Related Articles