খেলাটি২০ বিশ্বকাপ

প্রথমার্ধ শেষে ভারতের স্কোর ২০৫ , টপকাতে পারবে অস্ট্রেলিয়া !

TRUTH OF BENGAL : টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে দেশবাসীর মধ্যে প্রত্যাশার পাহাড় তৈরি হয়েছে কারণ ওডিআই বিশ্বকাপে যে স্বপ্ন পূরণ হয়নি সেই স্বপ্ন এবার দেখছেন দেশবাসী। সেই স্বপ্ন পূরণ করবে টিম ইন্ডিয়া , এই আশাতে রয়েছেন গোটা দেশের বাসিন্দারা । প্রথমার্ধ শেষ । প্রথমার্ধ শেষে টিম ইন্ডিয়ার স্কোর দাঁড়ায় , ২০ ওভারে ৫ উইকেট খুইয়ে ভারতের স্কোর ২০৫ রান । টি-টোয়েন্টি বিশ্বকাপে রানের পাহাড় গড়লো ভারত । সেই রান কি আদৌ টপকাতে পারবে অস্ট্রেলিয়া । নাকি ভারত বাসীর চাহিদা পূরণ হবে আজ , সেটাই দেখার অপেক্ষায় রয়েছে তামাম দেশবাসী।

 

এই ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে একেবারে হিট মেজাজে ছিলেন রোহিত শর্মা , তিনি মাত্র ৪১ বলে ৯২ রান করেছেন । বিরাট কোহলি একেবারে শুরুতেই আউট হয়ে যান। তার পারফরম্যান্স নিয়ে দেশবাসী আশা করলেও সে আশা কোথাও গিয়ে ব্যর্থ হয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শূন্য রানে আউট হয়ে যান তিনি। বিরাট আউট হলেও হাল ধরেন রোহিত। মাত্র ১৯ বলে এদিন অর্ধ শতরান করেন। তবে স্টার্কের বলে শেষ পর্যন্ত আউট হন রোহিত । আর আট রান করলেই রোহিত করতেন সেঞ্চুরি । তার ব্যাট জ্বলে ওঠে আজ । ২২ বলে ২৮ রান করে ফিরলেন শিবম দুবে ।

 

 

Related Articles